×

রাজনীতি

ছাত্রশিবির গুপ্ত নয়, প্রতি বছর সম্মেলন হয়েছে: জাহিদুল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ০৪:৩৩ পিএম

ছাত্রশিবির গুপ্ত নয়, প্রতি বছর সম্মেলন হয়েছে: জাহিদুল

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মিছিলের সংস্কৃতির মাধ্যমে কমিটি করে না মন্তব্য করে সংগঠনটির নবনির্বাচিত সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ১৯৭৭ সাল থেকে ছাত্রশিবির প্রতি বছর সম্মেলন করে কমিটি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে শিবির সভাপতি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৫ বছর একটা ছাত্র সংগঠনের ওপর যে পরিমাণ নির্যাতন হয়েছে, সেটি হলো ইসলামী ছাত্রশিবির। অনেকগুলো কেস আপনারা জানেন, এগুলো বলে সময় নষ্ট করার দরকার নাই।

তিনি আরো বলেন, শিবির সন্দেহ শিবির সন্দেহ শিবির সন্দেহ; মানে এত বেশি এটাকে রিড করা হয়েছে, সন্দেহ করে পিটিয়ে মেরে ফেলা যাবে-এটা একটা সার্টিফিকেশন। শিবির সন্দেহ পিটিয়ে মেরে ফেলা যাবে।

জাহিদুল ইসলাম বলেন, আপনাদের ঢাকা ইউনিভার্সিটির ক্যাম্পাস অসংখ্য ঘটনার সাক্ষী আমি মনে করি। আপনারা এখানে যারা আছেন, অনেক সাক্ষী আছেন এ ঘটনাগুলোর। এরপর আমাদের ৫ আগস্টের পরবর্তী যে বাংলাদেশ, এখানে আসলে ইমোশনাল অনেক বিষয় আছে। ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশে এখন আমাদের প্রশ্ন করা হয়- আপনারা কি গুপ্ত; এত বড় একটা নির্যাতিত এত বড় একটা ভিকটিম সংগঠনের ওপর এই শব্দগুলো আরোপ করা- আমি জানি না এটা মানবতার কোন লেভেল থেকে প্রশ্নগুলো বা এই জিনিসগুলো আমাদের মনের মধ্যে আসে।

তিনি বলেন, আজকে ছাত্রশিবিরের এ প্রোগ্রাম কি প্রমাণ করে ছাত্রশিবির গুপ্ত কোনো বিষয়? শিবিরের সায়েন্স ফেস্ট কি প্রমাণ করে শিবিরের গুরুত্ব কোনো অংশে কম?

ছাত্রশিবির সভাপতি বলেন, আমাদের সেই ৭৭ সাল থেকে প্রত্যেক বছর কেন্দ্রীয় সভা থেকে শুরু করে একবারে ইউনিট পর্যন্ত প্রত্যেকটা সেটআপই হয়েছে।  ছাত্রশিবির প্রত্যেকটা কাজ প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময় কন্টিনিউ করেছে। আগে মিডিয়ার ভাইয়েরা আমাদের কাছে আসতেন না, ইভেন আমরা যদি কোন একটা বিষয়ে বলতাম যে ভাই এটা কেউ আমাদের প্রচার করুন, সেটাও তারা করতেন না। কেন করতেন না, সেটা তাদেরও অনেক সীমাবদ্ধতা ছিল। ইভেন এমনও হয়েছে, আমাদের নিউজ কাভারেজের কারণে অনেক সাংবাদিকের চাকরি নিয়ে টানাটানি শুরু হয়েছে। এরকম ঘটনা অসংখ্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App