×

রাজনীতি

ফারুক হাসানের ওপর হামলা করলো ছাত্রদল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ জানুয়ারি ২০২৫, ০৬:২৪ পিএম

ফারুক হাসানের ওপর হামলা করলো ছাত্রদল

ছবি: সংগৃহীত

অভিযোগ উঠেছে  ছাত্রদলের নেতাকর্মীরা হামলা করেছে ফারুক হাসানের ওপর। গণঅধিকার পরিষদের একাংশের (জিওপি) দলীয় মুখপাত্র (উচ্চতর পরিষদের সদস্য ও সিনিয়র সহসভাপতি পদমর্যাদা)  দাবি করে বলেছেন তার ওপর হামলার ঘটনা ঘটিয়েছে ছাত্রদলের নেতাকর্মীরা।

শনিবার (৪ জানুয়ারি) বিকেলে কেন্দীয় শহীদ মিনারে জাতীয় বিপ্লবী পরিষদের সমাবেশে তার ওপর এ হামলা হয়।

ফারুক হাসান অভিযোগ করে বলেন, জাতীয় বিপ্লবী পরিষদ এক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে আমাকে অতিথি করা হয়। সেখানে ছাত্রদলের সন্ত্রাসীরাও উপস্থিত ছিল। আমি আমার বক্তব্যে একটি বিপ্লবী সরকার চেয়েছি। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রদলের সন্ত্রাসীরা আমার ওপর অতর্কিত হামলা করে বসে। 

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সম্মান জানাতে এবং নতুন সংবিধান গঠনের জন্য শহীদ মিনারে অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় বিপ্লবী পরিষদ। ওই অনুষ্ঠানে অতিথি ছিলেন- গণঅধিকার পরিষদ নেতা ফারুক হাসান। সেখানে অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন বিষয়ে সমালোচনা করেন ফারুক। এ সময় শহীদ মিনারেই ফারুকের ওপর হামলা চালানো হয়।

রাশেদ বলেন, অনুষ্ঠানে উপস্থিত ১০-১৫ জন ফারুক হাসানের ওপর হামলা করেছে। সরকারের সমালোচনা করার ফলেই এ হামলা চালানো হয়। এ ঘটনায় শাহবাগ থানায় মামলা করার কথা জানান তিনি।

তিনি আরো বলেন, দুই ঘণ্টার মধ্যে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে হবে। পুলিশ যদি হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App