×

রাজনীতি

যারা নির্বাচন চায় না, তারাও পতিত ফ্যাসিবাদের দোসর: পারভেজ মল্লিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২৫, ০৮:৩১ পিএম

যারা নির্বাচন চায় না, তারাও পতিত ফ্যাসিবাদের দোসর: পারভেজ মল্লিক

ছবি: ভোরের কাগজ

বিভিন্ন অজুহাতে নির্বাচন বিলম্বিত করা বা নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্থ করা এক ধরনের ফ্যাসিবাদ। আর যারা এসব প্রক্রিয়ার সঙ্গে জড়িত বা সমর্থক, তারা ফ্যাসিবাদের দোসর বলে জানিয়েছেন যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক। সোমবার (৬ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রাক্তন জাতীয়তাবাদী ছাত্রদল ফোরাম আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পুনর্মিলনী ও সম্বর্ধনা অনুষ্ঠানে পারভেজ মল্লিক বলেন, গেল তিনটি নির্বাচনে গণতন্ত্রকামী মানুষের ভোটাধিকার হরণ করেছিল জুলাই অভ্যুত্থানে পতিত ফ্যাসিবাদ। অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের মানুষ এখন ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায়। কিন্তু এখনও, নির্বাচন না দিয়ে বর্তমান সরকারকে দীর্ঘ মেয়াদি করার চেষ্টা করছে একটি মহল। নির্বাচনের বিরুদ্ধে সব ধরণের ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয়তাবাদী শক্তির সবাইকে সজাগ এবং ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক।

আরো পড়ুন: লন্ডন বিমানবন্দরে খালেদা জিয়াকে রিসিভ করবেন যারা

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলে যুগ্ম সাধারণ সম্পাদক গালিব ইমতেয়াজ নাহিদের সঞ্চালনায় সম্বর্ধনা এবং পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন- দৈনিক আমার দেশ পত্রিকার বার্তা সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক আব্দুল লতিফ মাসুম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগ চেয়ারম্যান অধ্যাপক শামীমা সুলতানা, সিনেট সদস্য সাবিনা ইয়াসমিন, ব্যারিস্টার শিহাব উদ্দিন খান, সাবেক জাকসু ভিপি আশরাফ হোসেন, জাবি ছাত্রদলের সাবেক সভাপতি আশরাফুল আলম খান জুয়েল, আসাদুর রহমান, ইলিম মো. নাজমুল হাসান, মনির হোসেন, জাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দর রহমান বাবুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী টুটুল, ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফিজুর রহমান সোহান, যুগ্ম সম্পাদক রাব্বি হাসান, জাবি ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহিম সৈকত প্রমুখ।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দু'বারের নির্বাচিত সাবেক সভাপতি এবং যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিককে দেয়া সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দেন- ক্রিকেটার এ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক দেবব্রত পাল দেবু, সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির, সাহিত্য প্রকাশনা সম্পাদক ফিরোজ আহমেদ কনক, জাবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি, সাবেক প্রচার সম্পাদক আলহাজ উদ্দিন, আনিসুর রহমান লিংকন, মুক্তা, হারুনুর রশীদ হারুন, তানজিল হাসান, মুক্তাদির নুর, ফখরুল ইসলাম, জসিম উদ্দিন, শরিফুল ইসলাম, মহিউদ্দিন শুভ, সাবেক যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সাইদুর রহমান, আবু জাওয়াত তন্ময়, আতিকুর রহমান আতিক, সাবেক সাংগঠনিক সম্পাদক আল মামুন রাহাত, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল, মাসুদুর রহমান, সাইফুল ইসলাম, আজমল হোসেন তমাল, বেনজির আহমেদ, মুজাহিদ হিরা, জহিরুল ইসলাম, নাজমুল, অমি, সোভন প্রমুখ।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

প্রধানমন্ত্রীকে গালিগালাজ, সিফাতের জামিন নামঞ্জুর

শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই

চিফ প্রসিকিউটর শেখ হাসিনাসহ মৃত্যুদণ্ডপ্রাপ্তদের আর আপিলের সুযোগ নেই

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

ইবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে অস্ত্র হাতে ১৯ বহিরাগত শনাক্ত

ইবিতে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে অস্ত্র হাতে ১৯ বহিরাগত শনাক্ত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App