×

রাজনীতি

খালেদা জিয়ার গাড়ির রুট প্রকাশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৫, ১০:৩২ এএম

খালেদা জিয়ার গাড়ির রুট প্রকাশ

ছবি: সংগৃহীত

উন্নত চিকিৎসার জন্য আজ (মঙ্গলবার ৭ জানুয়ারি) রাত ১০টায় কাতারের আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে’ করে ঢাকা ত্যাগ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এজন্য তার গাড়ি কোন পথে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবে সে রুট প্রকাশ করেছে দলটি।

জানা গেছে, গুলশান-২ এর বাসা ফিরোজা থেকে রাত ৮টায় চেয়ারপারসনকে নিয়ে গাড়িটি গুলশান-২ নম্বরের গোলচত্বর হয়ে কাকলী গোলচত্বর হয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে। ইতোমধ্যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার আমিরের বিশেষ বিমান ‘রয়েল এয়ার অ্যাম্বুলেন্স’টি ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ৭ টা ৪০ মিনিটে বিমানে হোস্টদের স্বাগতম জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য এনামুল হক চৌধুরী।

আরো পড়ুন: খালেদা জিয়াকে নিতে ঢাকায় কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্স

এদিকে সোমবার রাতে গুলশানে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা বৈঠক করেছেন। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থেকে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রাত ৯টায় শুরু হওয়া বৈঠকে উপস্থিত ছিলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, আব্দুল মইন খান, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মোশাররফ হোসেন, ইকবাল হাসান মাহমুদ টুকু, মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য এ জেডএম জাহিদ হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। এছাড়া স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও জমির উদ্দিন সরকার ভার্চুয়ালি যুক্ত ছিলেন। বৈঠকের আলোচনা বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে সন্ধ্যায় বিরোধীদলীয় নেতার জরুরি প্রেস ব্রিফিং

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- মোদী সরকারের স্পষ্ট ঘোষণা

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

বিদায়ী রাষ্ট্রপতির মঙ্গল কামনা করলেন স্পিকার

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App