×

রাজনীতি

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৩:৪৪ পিএম

লন্ডনে পৌঁছেছেন খালেদা জিয়া

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ারবাস লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেছে। বুধবার (৮ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৮টা ৫৯ মিনিটে তাকে বহন করা এয়ারবাসটি অবতরণ করে। হিথ্রো বিমান বন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রটোকল দেয়।

এ সময় বিমানবন্দরে তাকে বরণ করতে তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যেতে ঢাকা ছেড়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার রাত সোয়া ১১টার দিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। রাত পৌনে ১১টায় তাকে বহনকারী গাড়ি সেখানে পৌঁছায়। পরে ইমিগ্রেশনের সব কাজ শেষ করে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনের উদ্দেশে রওনা দেন সাবেক প্রধানমন্ত্রী।

আরো পড়ুন : বিদেশযাত্রার আগে বিশেষ বার্তা দিলেন খালেদা জিয়া

এর আগে রাত সোয়া ৮টার দিকে নিজের গুলশানের বাসভবন ‘ফিরোজা’ থেকে বের হন খালেদা জিয়া। তার বিদেশযাত্রাকে ঘিরে গুলশান থেকে বিমানবন্দর অভিমুখের সড়কে বিপুল সংখ্যক নেতাকর্মী জড়ো হন। ফলে তাকে বহনকারী গাড়িটিকে ভিড় ঠেলে এগোতে রীতিমতো বেগ পেতে হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App