×

রাজনীতি

সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৫, ০৮:২৮ পিএম

সাবেক এমপি শফিউল ইসলাম মহিউদ্দিন আটক

শফিউল ইসলাম মহিউদ্দিন

রাজধানীর ঢাকা ১০ আসনের সাবেক এমপি ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে আটক করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে মহিউদ্দিনকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে, বুধবার তাকে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নং সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা-১০ আসনের উপনির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের বা এফবিসিসিআই সভাপতি ছিলেন। একইসঙ্গে তিনি বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির বিজিএমইএ’রও সভাপতি ছিলেন।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর ২০১৯ সালে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য পদ থেকে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সরে দাঁড়ান। ওই আসনটি শূন্য হওয়ার পর পরের বছর এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মহিউদ্দিন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

শরতের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকল পঞ্চগড়

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App