×

রাজনীতি

মহিলা কলেজের সাইনবোর্ডে ভেসে উঠলো ছাত্রলীগের বার্তা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ১০:৩৫ পিএম

মহিলা কলেজের সাইনবোর্ডে ভেসে উঠলো ছাত্রলীগের বার্তা

চুয়াডাঙ্গায় মহিলা কলেজের সাইনবোর্ডে ভেসে উঠলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বার্তা। ছবি: সংগৃহীত

এবার চুয়াডাঙ্গা জেলার জীবননগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল ডিসপ্লেতে ভেসে উঠলো ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’। শনিবার (১১ জানুয়ারি) সন্ধ্যার পর জীবননগর আদর্শ সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল ডিসপ্লেতে এই লেখাটি ভেসে ওঠে।

ইতোমধ্যে ঘটনাটি নিয়ে এলাকায় নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। বিএনপি নেতাকর্মীরা এ বিষয়ে দ্রুত তদন্তপূর্বক ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।

প্রত্যক্ষদর্শীরা বলেন, সন্ধ্যার পরে জীবননগর সরকারি মহিলা ডিগ্রি কলেজের ডিজিটাল সাইনবোর্ডে ‘ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখা ভেসে ওঠে। মুহূর্তের মধ্যে বিষয়টি নিয়ে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। ঘটনাটি দ্রুত প্রশাসনকে জানানো হয়। 

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. রেজাউল ইসলাম জানান, কলেজের সার্ভারে ডিজিটাল ডিসপ্লেতে ছাত্রলীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’ জয় বাংলা জয় বঙ্গবন্ধু লেখাটি হঠাৎ মাগরিবের নামাজের পরে ভেসে ওঠে। স্থানীয়রা দেখেই মোবাইল ফোনে আমাকে জানান। আমি দ্রুত বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার ও জীবননগর থানার অফিসার ইনচার্জকে জানাই। উপজেলা নির্বাহী অফিসারে নির্দেশে জীবননগর থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সার্ভারটি বন্ধ করে দেন। কিন্তু এটা কীভাবে হলো এটা আমাদের জানা নেই।

আরো পড়ুন: শাবিপ্রবি ছাত্রলীগের ২৯ নেতাকর্মী বহিষ্কার

জীবননগর উপজেলা শাখার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব মো. কামরুল ইসলাম বলেন, একটি সরকারি প্রতিষ্ঠানে নিষিদ্ধ সংগঠনের নাম ভেসে উঠে কীভাবে। এটা আমাদের জানা নেই তবে এটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ ওসি মো. মামুন হোসেন বিশ্বাস বলেন, ঘটনাটি শোনামাত্র আমরা কলেজে যাই। সাইনবোর্ডটি বন্ধ করে দেয়া হয়। তবে বিষয়টা তদন্ত করা হচ্ছে। অবশ্যই দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

এর আগে ১ জানুয়ারি জীবননগর উপজেলায় আন্দুলবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ডিজিটাল বোর্ডে একই লেখা ভেসে উঠেছিল।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

কচুক্ষেতে কারখানা বন্ধের প্রতিবাদে শ্রমিকদের সড়ক অবরোধ

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

ইসরায়েলের ফাঁদ এড়িয়ে যেভাবে যুদ্ধ শুরু ঠেকালেন ট্রাম্প

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

বর্ষার আগেই সীমান্ত দখলের অভিযান মিয়ানমারের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App