×

রাজনীতি

খালেদা জিয়ার আরো কিছু পরীক্ষার সিদ্ধান্ত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৩:০৮ পিএম

খালেদা জিয়ার আরো কিছু পরীক্ষার সিদ্ধান্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

বর্তমানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে চিকিৎসাধীন। গত ৮ জানুয়ারি থেকে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তার চিকিৎসা তত্ত্বাবধান করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। চিকিৎসা সেবা প্রদান করছেন ডা. প্যাট্রিক।

খালেদা জিয়ার সর্বশেষ পরীক্ষার ফলাফল পর্যালোচনা করার পর তার মেডিকেল বোর্ডের সদস্যরা সিদ্ধান্ত নিয়েছেন, আরো কিছু পরীক্ষা করা হবে। আগামী এক-দুই দিনের মধ্যে দুইজন চিকিৎসক তাকে পরিদর্শন করবেন। বর্তমানে তিনি ওষুধের মাধ্যমে চিকিৎসা নিচ্ছেন। তবে যদি অন্য কোনো চিকিৎসা প্রয়োজন হয়, তার চিকিৎসকরা সে ব্যাপারে সিদ্ধান্ত নিবেন।

বুধবার (২২ জানুয়ারি) সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, খালেদা জিয়ার বয়স বিবেচনায় তার চিকিৎসার জন্য সবচেয়ে ভালো পদ্ধতি গ্রহণ করা হবে। তিনি আশা প্রকাশ করেন, মেডিকেল বোর্ড আগামী দুই-তিন দিনের মধ্যে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেবে।

ডা. জাহিদ হোসেন আরো বলেন, খালেদা জিয়ার কিডনি, লিভার এবং হার্ট—এই তিনটি গুরুত্বপূর্ণ অঙ্গের স্বাস্থ্য নিয়ে তারা বিশেষভাবে উদ্বিগ্ন। এই জটিলতাগুলোর সমাধান করার জন্য তারা কাজ করছেন।

তিনি বলেন, খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

গত ৭ জানুয়ারি খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য ঢাকা ত্যাগ করেন এবং পরদিন লন্ডনে পৌঁছান। সেখানকার 'লন্ডন ক্লিনিক'-এ অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির অধীনে তার চিকিৎসা চলছে।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস এবং আর্থ্রাইটিসসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন। 

২০১৮ সালে একটি মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যাওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হয় এবং কয়েকবার জীবনমৃত্যুর সন্ধিক্ষণেও পৌঁছেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

নিলুফার মনি রাষ্ট্রপতি ইস্যুতে আইনের বাইরে যাবে না বিএনপি

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি ইনকিলাব মঞ্চের

২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

শিক্ষামন্ত্রী ২০২৭ সালে ৩১ কোটি মানসম্পন্ন বই বিতরণ করা হবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App