×

রাজনীতি

সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রিজভীর অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ জানুয়ারি ২০২৫, ১১:৩৭ এএম

সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে রিজভীর অভিযোগ

সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ রুহুল কবির রিজভীর। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠন নিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেছেন, উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর ১০তম মৃত‍্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি এই অভিযোগ করেন।  

রিজভী বলেন, ‘সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। তাহলে মানুষ তো নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই।’

তিনি বলেন, ‘এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। এগুলো ঠিক করতে হবে। না করলে অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। কারণ বর্তমানে মানুষের ধারণা এটি একটি নিরপেক্ষ সরকার।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘এই সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন করবে। তার আগে যুতটুকু সংস্কার দরকার করবে, সেখানে কেউ কিছু বলছে না। কিন্তু অনন্তকাল ধরে সংস্কার চলবে, সেটা হতে পারে না।’ 

আরো পড়ুন: অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

তিনি আরো বলেন, ‘৫ আগস্ট আমাদের আন্দোলনের যে বিজয় হয়েছে, তার ভিত্তি তৈরি করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’  

এক-এগারো ইস্যুতে বিএনপির এই নেতা বলেন, ‘কিসের ভয় দেখান যে ১/১১ এর পুনরাবৃত্তি হবে। উপদেষ্টারা কি বিজ্ঞলোকদের রাজনীতি শেখাতে চায়।’ 

রিজভী উল্লেখ করে বলেন, ‘অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল। জনগণের প্রত্যাশা ছিল এই সরকার তাদের জন্য কাজ করবে। কিন্তু জনগণ ভোট দিতে পারে না আর আপনারা সংস্কার সংস্কার করেন। আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন শেখ হাসিনার প্রতিচ্ছবি। কারণ শেখ হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র।’

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App