×

রাজনীতি

সংস্কার করতে জাতীয় সরকারের বিকল্প নেই: ভিপি নূর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৯:২০ পিএম

সংস্কার করতে জাতীয় সরকারের বিকল্প নেই: ভিপি নূর

ছবি: ভোরের কাগজ

সংস্কার করতে জাতীয় সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

শনিবার (২৫ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গণঅভ্যুত্থান পরবর্তী প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ভিপি নূর বলেন, নির্বাচন যদি ডিসেম্বরে বা আগামী জুন-জুলাইয়ে হয় তাহলে জাতীয় সরকার ছাড়া এসব সংস্কার সম্ভব নয়। প্রধান উপদেষ্টা বিজয় দিবসের ভাষণে যেটা বলেছিলেন, সংস্কার কমিশনের প্রস্তাবনার পরে একটা জাতীয় ঐকমত্য গঠনের লক্ষে কমিশন হবে। সেই কমিটির চেয়ারম্যান তিনি থাকবেন। তাই আমরা বলতে চাই তিনি যেন সেটি করেন।

আরো পড়ুন: পাঠ্যপুস্তকে ইতিহাস বিকৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি

তিনি বলেন, যে রাজনৈতিক দল জাতীয় সরকারে যাবে না জনগণ তাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিবে। জনগণ কাউকে এককভাবে ক্ষমতায় দেখতে চায় না। জনগণ সংস্কার চায়। সেই সংস্কার করতে জাতীয় সরকারের বিকল্প নেই। আমরা রাজনৈতিক বন্দোবস্ত চাই। তা যদি না হয় তাহলে ধরে নিবেন যেই লাউ সেই কদু। আমরা নির্বাচন থেকে শুরু করে প্রশাসনে আমূল পরিবর্তন চাই।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, আপনারা নিজেরাই নিজেদের টাইম মেরে দিচ্ছেন। আপনাদের আমরা শুরুতেই বলেছিলাম জাতীয় সরকার বা সর্বদলীয় সরকার নাম দেয়ার জন্য। কিন্তু আপনারা তা শুনলেন না। নাম দিলেন অন্তর্বর্তী সরকার। এখানেই আপনারা আপনাদের খেয়েছেন। আপনারা মনে করেছিলেন খুবই সহজ। সবাই আপনাদের মেনে নিবে। আজীবনের জন্য সাপোর্ট দিবে। বছরের পর বছর থাকবেন। কিন্তু পাঁচ মাস যেতে না যেতেই সরকার এবং কিছু কিছু রাজনৈতিক দল মুখোমুখি দাঁড়িয়ে গেছে। সুতরাং এই অবস্থা যদি চলতে থাকে তাহলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা লাগবে না। আপনাদের এই ঝগড়াঝাটির মধ্যে আওয়ামী লীগের পুনর্বাসন হয়ে যাবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করবেন কোন সময়। আপনারা তো নিজেরাই লেগে গেছেন। তাই এসব থেকে সবাইকে ফিরে আসতে হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

আসিফ নজরুল রাষ্ট্রপতি পদে সেরা প্রার্থী মির্জা ফখরুল

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করলেন স্পিকার

এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

পানিসম্পদ মন্ত্রী এখন মানুষ সহযোগিতা করছে, সময় গেলে জবাবদিহি চাইবে

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

রাশিয়ায় ব্যাপক ড্রোন হামলা, ইউক্রেনে ‘মার্শাল ল’ বাড়ালেন জেলেনস্কি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App