×

রাজনীতি

দুবাইয়ে চিকিৎসা শেষে সৌদি আরব গেলেন বাবর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৫, ০৮:০৩ পিএম

দুবাইয়ে চিকিৎসা শেষে সৌদি আরব গেলেন বাবর

ছবি: সংগৃহীত

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যাওয়ার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সদ্য কারামুক্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তাকে বহনকারী ফ্লাইট দুবাই অবতরণ করলে সেখানে প্রায় আট ঘণ্টা চিকিৎসা নেন তিনি। 

পরে শুক্রবার (৩১ জানুয়ারি) বিকাল ৩টা ৪৫ মিনিটে দুবাই টার্মিনাল থ্রি থেকে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৮০৩ ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে রওনা দেন তিনি। 

এসময় তার সঙ্গে ছিলেন ছেলে লাবিব বিন জামান ও মৌলভীবাজার জেলা বিএনপির সদস্যসচিব আবদুর রহিম রিপন। সৌদি আরবের স্থানীয় সময় ৫টা ৫০ মিনিটে জেদ্দা পৌঁছার কথা রয়েছে তার। জেদ্দা বিমানবন্দরে পরিবারের সদস্যরা তার অপেক্ষায় রয়েছেন। 

এর আগে বৃহস্পতিবার স্বপরিবারে ঢাকা থেকে জেদ্দা যাওয়ার পথে এমিরেটস এয়ারলাইন্সে হঠাৎ তার প্রচণ্ড শ্বাসকষ্ট হয়। পরে দুবাইয়ে বিমান অবতরণের পর বিমানবন্দরের কাছে একটি ক্লিনিকে তাকে নেওয়া হয়। 

সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। স্থানীয় সময় রাত তিনটায় তাঁকে দুবাই হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এসময় তাকে দেখতে যান সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। 

সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহবায়ক জাকির হোসেন জানান, দুবাই হাসপাতালে জরুরি বিভাগে প্রায় ৮ ঘণ্টা চিকিৎসা নেন লুৎফুজ্জামান বাবর। সেখানে চিকিৎসকরা তাকে নিবিড় পরিচর্যায় রাখেন। শুক্রবার দুপুরে তিনি সুস্থতা অনুভব করলে তাকে সৌদি আরবে যাবার অনুমিত দেয়া হয়। পরে বিকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি দুবাই থেকে জেদ্দার উদ্দেশ্য রওনা দেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেভাবে তীরে এসে ডুবলো তরী

ছিল দেড় কোটি টাকার পন্য যেভাবে তীরে এসে ডুবলো তরী

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

সাগরপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, টেকনাফে উদ্ধার ৫

হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

সংসদে প্রশ্ন হামের টিকা না কিনে বরাদ্দের টাকা কোথায় ব্যয় করেছে অন্তর্বর্তী সরকার

বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সারজিস আলম বাস্তবায়ন সম্ভব নয় দেখে ফ্যামিলি কার্ড নিয়ে আর আলোচনা নেই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App