×

রাজনীতি

সারাদেশে সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা বিএনপির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫০ পিএম

সারাদেশে সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা বিএনপির

ছবি: সংগৃহীত

সারাদেশে সমাবেশের পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি)। আগামী ১২ ফেব্রুয়ারি থেকে ২৪ ফেব্রুয়ারির মধ্যে আট দিন এ কর্মসূচি চলবে। সোমবার (১০ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো বিএনপির এক সংবাদ বিজ্ঞপিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সমাবেশের দিনক্ষণ এবং দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা কোথায় বক্তব্য দেবেন সেই তালিকা প্রকাশ করা হয়েছে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় পর্যায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং পতিত ফ্যাসিবাদের নানা ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে দেশের ৬৪ জেলায় এ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। এরপর এই প্রথম বড় কর্মসূচি দিলো বিএনপি।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

রুমিন ফারহানার যে বক্তব্যে সংসদে হট্টগোল

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

বেরোবিতে ঐতিহ্য উৎসব: একই মঞ্চে প্রাচীন মিসর ও বাংলার লোকসংস্কৃতি

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

ইবির হলে অবৈধ বসবাস ছাত্রদল কর্মীর, ছাত্রশিবির নেতাকে চড়

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

কিডনি রোগে ভুগছেন ১৫ বছর, অর্থাভাবে বন্ধ চিকিৎসা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App