×

রাজনীতি

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ১১:০০ পিএম

স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। লন্ডন থেকে চিকিৎসা নিয়ে আসার পর এই প্রথম তাকে হাসপাতালে নেয়া হলো। 

বুধবার (১৮ জুন) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওনা হয়ে রাত পৌনে ৮টার দিকে হাসপাতালে পৌঁছান তিনি। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে সাবেক প্রধানমন্ত্রীকে হাসপাতালে নেয়া হয়।

চিকিৎসকরা জানান, বেগম জিয়ার স্বাস্থ্যের প্যারামিটারগুলো ঠিক আছে কিনা, সেগুলো পরীক্ষার জন্য তাকে হাসপাতালে নেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানা গেছে।

হাসপাতালে নেয়ার সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, কেন্দ্রীয় নেতা কামরুজ্জামান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, খালেদা জিয়া সর্বশেষ এভারকেয়ার হাসপাতালে ভর্তি ছিলেন গত বছরের ১২ সেপ্টেম্বর। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফেরেন ওই বছরের ১৮ সেপ্টেম্বর।

এরপর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর পরিবর্তিত পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি লন্ডন যান লিভার সিরোসিস, কিডনি, হার্টসহ নানা জটিলতায় আক্রান্ত খালেদা জিয়া। হিথ্রো বিমানবন্দর থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে ভর্তি হন তিনি। লন্ডন ক্লিনিকে ১৭ দিনের চিকিৎসা শেষে চিকিৎসকদের পরামর্শে কিংস্টনে বড় ছেলে তারেক রহমানের বাসায় যান বেগম জিয়া।

হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়ার সময় চিকিৎসকরা জানিয়েছিলেন, বয়স বিবেচনায় খালেদা জিয়ার লিভার ট্রান্সপ্লান্টের বিষয়ে সিদ্ধান্তে আসা যায়নি। তিন মাস পর গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরেন সাবেক প্রধানমন্ত্রী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘নালার সংস্কারকাজ করিয়ে ২০-৫০ হাজার টাকা নেন নয়নের অনুসারীরা’

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ডিসেম্বরে শেখ হাসিনা আসবে’ বলে মাইকিং, দুইজন গ্রেপ্তার

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

‘ব্যক্তি স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা যাবে না’

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই: রাষ্ট্রপতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App