×

রাজনীতি

৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত: জামায়াতের আমির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ০৩:৪৮ পিএম

৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত: জামায়াতের আমির

ডা. শফিকুর রহমান

ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আর এই দিনটিকে স্মরণীয় করে রাখতে ৮ আগস্টকে ‘নতুন বাংলাদেশ দিবস’ হিসেবে ঘোষণা করে বুধবার পরিপত্র জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। 

এরপর থেকেই এ নিয়ে চলছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। এবার এ বিষয়ে নিজের অবস্থান জানালেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (২৭ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে নতুন বাংলাদেশ দিবস ঘোষণা নিয়ে নিজের অবস্থান জানান আমীরে জামায়াত।

শফিকুর রহমান পোস্টে লেখেন, ৮ নয় ৫ আগস্টকেই নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা উচিত।

এদিকে অন্তর্বর্তী সরকারের এ সিদ্ধান্তকে ভালোভাবে গ্রহণ করেনি শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পতনে অগ্রণী ভূমিকা রাখা তারুণদের সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি। দলটির বেশ কয়েকজন শীর্ষ নেতা এ বিষয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App