×

রাজনীতি

মানুষ ভোট দিতে চায়, দলীয় ঐক্য গড়তে হবে: মোস্তফা জামান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুন ২০২৫, ০৫:৪৮ পিএম

মানুষ ভোট দিতে চায়, দলীয় ঐক্য গড়তে হবে: মোস্তফা জামান

মানুষ ভোট দিতে চায়, দলীয় ঐক্য গড়তে হবে: মোস্তফা জামান

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেছেন, মানুষ এখন ভোট দিতে চায়। জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেতে চায়। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে আমাদের সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। 

রবিবার (২৯ জুন) পল্লবী থানা ও রূপনগর থানা বিএনপির উদ্যোগে আয়োজিত সদস্য ফরম বিতরণ ও নবায়ন কর্মসূচির দুটি পৃথক অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মোস্তফা জামান বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। আমরা সবাইকে নিয়েই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। দলে দলীয় ঐক্য গড়ে তুলতে হবে।

তিনি বলেন, বিএনপি কখনোই অন্যায়, বিশৃঙ্খলা কিংবা চাঁদাবাজিকে প্রশ্রয় দেয় না। যারা এসব অপকর্মে জড়িত তাদের জন্য বিএনপিতে কোনো জায়গা নেই।

তিনি সাবধান করে বলেন, অনেকেই আগে আওয়ামী লীগ করতো, এখন বলছে আমরা বিএনপি করি। কিন্তু আওয়ামী লীগে থেকে যারা সুবিধা নিয়েছে, অন্যায় করেছে—তাদের বিএনপিতে স্থান দেওয়া যাবে না। দলে আসতে হলে ত্যাগ ও সততার প্রমাণ রাখতে হবে।

মোস্তফা জামান তৃণমূলের নেতাকর্মীদের উদ্দীপ্ত করে বলেন, “দলকে গড়ে তুলতে হলে বিশ্বাস, আস্থা এবং আদর্শকে ধারণ করতে হবে। আর সেই লক্ষ্যে আমরা একসাথে কাজ করে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবো।”

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক ও কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। এছাড়াও  মহানগর উত্তর বিএনপি ও বিভিন্ন থানা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ বাংলাদেশি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

১০ অতিরিক্ত পুলিশ সুপারকে বদলি

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

অভিনেত্রীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App