×

রাজনীতি

এবার আনিসুল, হাওলাদার ও চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দিলেন জিএম কাদের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৯:৩১ পিএম

এবার আনিসুল, হাওলাদার ও চুন্নুকে জাতীয় পার্টি থেকে অব্যাহতি দিলেন জিএম কাদের

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির (জাপা) সিনিয়র কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং কো-চেয়ারম্যান ও মহাসচিব মো. মুজিবুল হক চুন্নুকে দলের প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। সোমবার (০৭ জুলাই) জাপার দফতর সম্পাদকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, গত ২৫ জুন জেলা/মহানগরের সভাপতি, সাধারণ সম্পাদক/আহ্বায়ক, সদস্য সচিবদের মতবিনিময় সভায় আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নুর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়। একইসঙ্গে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানানো হয়। পরে ২৮ জুন দলের প্রেসিডিয়াম সভায়ও এই ৩ নেতাকে দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ অবস্থায় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের গঠনতন্ত্রে দেয়া ক্ষমতাবলে আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং মুজিবুল হক চুন্নুকে প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ থেকে অব্যাহতি দিয়েছেন। এ আদেশ ইতোমধ্যে কার্যকর হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

দুপুরের মধ্যে রাজধানীতে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

উল্টো রথের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে রথযাত্রা উৎসব

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি কার্যকর, তালিকায় বাংলাদেশও

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

রাষ্ট্রপতি পদে জনপ্রিয়তার শীর্ষে খাইরুল দেওয়ান, জানুন তার সম্পর্কে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App