×

রাজনীতি

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:০৬ পিএম

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে বিক্ষোভ

তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে উত্তরায় বিএনপির বিক্ষোভ সমাবেশ ও মিছিল। ছবি: ভোরের কাগজ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক কুরুচিপূর্ণ কুৎসিত অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে উত্তরার আজমপুর থেকে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। বৈরী আবহাওয়া ও ভারি বৃষ্টিকে উপেক্ষা করে বিএনপির নেতা-কর্মীরা দলে দলে যোগ দেন এ কর্মসূচিতে।

বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ আফাজ উদ্দিন। মিছিলটি আজমপুর থেকে শুরু হয়ে হাউজ বিল্ডিং অতিক্রম করে জমজম টাওয়ার হয়ে উত্তরা ১২ নম্বর সেক্টর বড় মসজিদের গিয়ে শেষ হয়। এতে ব্যাপক জনসমাগম এবং দলীয় পতাকার শোডাউন দেখা যায়, যা উত্তরায় বিএনপির সাম্প্রতিককালের অন্যতম বৃহৎ রাজনৈতিক সমাবেশ হিসেবে চিহ্নিত হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আগামী দিনের নির্বাচনকে ঘিরে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে মন্তব্য করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক মো. আফাজ উদ্দিন। তিনি বলেন, বিএনপি নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। আগামী দিনে সুষ্ঠু নির্বাচনের দাবিতে এবং বাংলাদেশের বিরুদ্ধে যে গভীর ষড়যন্ত্র চলছে, তার প্রতিবাদে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি ও থাকবো।

বিক্ষোভ মিছিলের পরে সমাপনী বক্তব্যে আফাজ উদ্দিন বলেন, বিএনপি একটি সমুদ্রের মতো বড় দল। এখানে একজন দুজন কর্মীর ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে গোটা দলকে দোষারোপ করা অনুচিত। সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সর্বদা রাজপথে থাকবে। বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণভাবে শেষ হলেও এতে বিএনপির শক্তি ও ঐক্যের বার্তা স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App