×

রাজনীতি

গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এনসিপি নেতারা

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০৬:০১ পিএম

গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এনসিপি নেতারা

ছবি: সংগৃহীত

সমাবেশ শেষ করে গোপালগঞ্জ থেকে বেরিয়ে যাওয়ার পথে গাড়িবহরে হামলার পর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান নিয়েছেন। বুধবার (১৬ জুলাই) বিকাল পৌনে ৩টার দিকে শহরের লঞ্চ ঘাট এলাকায় গোপালগঞ্জ সরকারি কলেজের সামনে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে।

এদিন সকাল থেকে দফায় দফায় হামলা ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে এনসিপি নেতারা শহরের পৌর পার্ক এলাকায় সমাবেশ করেছিলেন। সেখান থেকে পুলিশ ও সেনাবাহিনীর প্রহরায় গাড়ি বহর নিয়ে বেরিয়ে কিছু দূর যাওয়ার পর পরই শত শত জনতা সেখানে হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

এরপরই পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এনসিপি নেতাদের গাড়িবহর ঘুরিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যান। তারা সেখানেই অবস্থান করছেন। ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা বলছেন, গোটা এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়েছে। ফলে মানুষের পক্ষে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করা অসম্ভব হয়ে পড়েছে।

এনসিপির যুগ্ম সদস্যসচিব আলাউদ্দিন মোহাম্মদ বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা সন্ত্রাসীদের আক্রমণের শিকার হয়ে পাশের একটি ভবনে আশ্রয় নিয়েছেন। পরে জানতে পেরেছেন এটি জেলা পুলিশ সুপারের কার্যালয়। এখন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সন্ত্রাসপ্রবণ এলাকা অতিক্রম করে পদযাত্রার পরবর্তী কর্মসূচিতে যোগ দেয়ার চেষ্টা করছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App