×

রাজনীতি

সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান আমিনুল হকের

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ১০:৫৯ পিএম

সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান আমিনুল হকের

সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা আমিনুল হক। ছবি: ভোরের কাগজ

সব ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক। ‘আমার দেশ, আমার মাটি, গাছ লাগিয়ে করবো খাঁটি’—এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ঢাকা মহানগর উত্তর বিএনপির আওতাধীন রূপনগর থানা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। পরিবেশ রক্ষা ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে আয়োজিত এই কর্মসূচিতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। 

আমিনুল হক বলেন, দেশ ও দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ত্ব এবং গণতন্ত্র রক্ষায় জনগণকে সচেতন হয়ে সব অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের ষড়যন্ত্রকারীরা এখনও সক্রিয়ভাবে কাজ করছে। সরকারের ভেতরেই বসে তারা বিচার বিভাগ, আইনের শাসন ও গণমাধ্যমের স্বাধীনতা ধ্বংস করার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে। এই পরিস্থিতিতে আমাদের সবাইকে সতর্ক ও সংগঠিত থাকতে হবে।

বিএনপি নেতা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাক্ষাতে বাংলাদেশের মানুষ এক স্বস্তি অনুভব করেছিল। কিন্তু সেই স্বস্তি কিছু স্বার্থান্বেষী মহল, বিশেষ করে তথাকথিত ‘আলবাটর বাহিনীর’ কিছু নেতা মেনে নিতে পারেনি। তারা এখন সংস্কার ও বিচারের নামে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে।

সংস্কার প্রক্রিয়া প্রসঙ্গে আমিনুল হক বলেন, সংস্কার একটি চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া। কিন্তু ১১ মাস পার হয়ে গেলেও আজ পর্যন্ত আমরা সংস্কারের ‘স’ কিংবা বিচারের ‘ব’ পর্যন্ত দেখিনি। অথচ এখনো নির্বাচনকে বানচাল ও বিলম্বিত করার পাঁয়তারা চলছে। এই চক্রান্ত সফল হতে দেওয়া যাবে না।

এসময় বক্তারা বলেন, এই কর্মসূচির মাধ্যমে যেমন পরিবেশ রক্ষায় ভূমিকা রাখা হচ্ছে, তেমনই রাজনৈতিক সচেতনতাও বাড়ানো হচ্ছে জনগণের মধ্যে। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি আমিনুল হককে নিয়ে রূপনগর থানা বিএনপির নেতাকর্মীরা স্থানীয় এলাকায় নিম গাছের চারা রোপণ করেন।

রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক এর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইন্জি: মজিবুল হকের সঞ্চালনায় বৃক্ষরোপণ কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী রেজাউনুল হোসেন রিয়াজ, মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য আমজাদ হোসেন মোল্লা, থানা বিএনপি যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ রাজু, অলিউল হাসানাত তুহিন, খায়রুল কবির নয়ন, মো. আইয়ুব আলী, রূপনগর থানা বিএনপির সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, যুবদল রূপনগর থানার সাবেক সভাপতি জাহাঙ্গীর কবির জন, রূপনগর থানা ৭ নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুল ইসলাম মামুন, সাধারণ সম্পাদক খোকন মাদবর, স্বেচ্ছাসেবক দল রূপনগর থানার আহ্বায়ক কায়সার হামিদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজেদুল আলম টুটুল, মহিলাদল থানা আহ্বায়ক আফরোজা বেগম শিল্পী সদস্য সচিব শিল্পী আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কলাপাড়া হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

কলাপাড়া হত্যা মামলার দুই পলাতক আসামি গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্তে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা চূড়ান্তে স্পিকারের সঙ্গে দেখা করবেন সিইসি

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

উপজেলা সদর দপ্তরের দাবিতে ফটিকছড়ির উত্তরাঞ্চলে ৪৮ ঘণ্টার হরতাল

ডিপজলের বিরুদ্ধে মামলা

ডিপজলের বিরুদ্ধে মামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App