×

রাজনীতি

বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বললেন তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ০৬:১২ পিএম

বিমান দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে বললেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে বিএনপি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি বলেন, আমরা উত্তরায় মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ভীষণ মর্মাহত।

তারেক রহমান বলেন, কোনো শিক্ষার্থী যেন প্রতিষ্ঠানে পড়তে এসে এরূপ ভয়াবহতার মুখোমুখি না হয়। এ অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার শিকার হয়ে নিহতদের রুহের মাগফেরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহত ও তাদের পরিবারের পাশে দাঁড়াতে বিএনপির নেতাকর্মীদের প্রতি নির্দেশ দিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধ জাতি হিসেবে এ পরিস্থিতি আমাদেরকে অবশ্যই মোকাবেলা করতে হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

দাম্মামগামী ৩ দিনের ফ্লাইট স্থগিত, রিয়াদ রুট বন্ধ ৩১ অক্টোবর পর্যন্ত

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

শুধু টাইগার নয়, নজরদারিতে ছিলেন সালমান আমির ও রণবীর

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: তথ্য প্রকাশ ও আইনি সহায়তার দাবি

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

‘দ্য ডার্টি পিকচার ২’ তে কাজ করতে চান বিদ্যা বালান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App