×

রাজনীতি

লেভেল প্লেয়িং ফিল্ড হলে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৫, ০৫:০৭ পিএম

লেভেল প্লেয়িং ফিল্ড হলে নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

বুধবার নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পার্টির অডিট রিপোর্ট জমা দেন দলটির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া। ছবি: সংগৃহীত

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে নির্বাচনে অংশ নেয়ায় জাতীয় পার্টিকে (জাপা) অন্যায়ভাবে ‘ফ্যাসিস্টের দোসর’ তকমা দেয়া হচ্ছে মন্তব্য করে ক্ষোভ প্রকাশ করেছেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভুঁইয়া। ওই সময়ে ভোটে অংশ নেয়া অপরাধ হয়ে থাকলে বিএনপিসহ ৩২টি দলও অপরাধী বলে মন্তব্য করেন তিনি।

বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশনে (ইসি) জাতীয় পার্টির ২০২৪ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়ার পর সাংবাদিকদেরকে এসব কথা বলেন রেজাউল ইসলাম ভুঁইয়া। তিনি বলেন, নির্বাচন করার কারণে আমাদের যে ‘ফ্যাসিস্টের দোসর’ তকমা দেয়া হচ্ছে, এ কথার সঙ্গে আমরা একমত নই।

জাপার প্রেসিডিয়াম সদস্য ও অতিরিক্ত মহাসচিব বলেন, তিন নির্বাচনের মধ্যে বিএনপি, জামায়াত এবং ইসলামী ঐক্যজোটসহ, ইভেন মান্না ভাই, রব ভাই, ড. কামাল হোসেন, তারা সবাই '১৮ সালের নির্বাচনে অংশগ্রহণ করেছে। নির্বাচনে অংশগ্রহণ যদি অপরাধ হয়, তাহলে ৩১টি দলই অপরাধী।

আগামী নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে প্রশ্ন করলে রেজাউল ইসলাম ভুঁইয়া সাংবাদিকদের বলেন, আগামী নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড হলে তাহলে (অংশ) নেবো। আমরা এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড দেখছি না। আমরা দেখছি একটি অংশকে সরকার বেশি পৃষ্ঠপোষকতা করছে। ওই অবস্থা বিরাজমান যদি থাকে, তাহলে আমরা দলগতভাবে প্রেসিডিয়াম সভায় যখন সিদ্ধান্ত হবে, তফসিল ঘোষণা হলে সিদ্ধান্ত জানিয়ে দেবো।

উল্লেখ্য, আওয়ামী লীগের দেড় দশকের শাসনামলে সংসদে প্রধান বিরোধী দল ছিল জাতীয় পার্টি। সেসময়ের ভূমিকার জন্য ‘ফ্যাসিস্টের দোসর’ আখ্যা দিয়ে দলটির কার্যক্রম নিষিদ্ধের দাবি তুলতে দেখা যাচ্ছে গণঅভ্যুত্থানের পক্ষের একাধিক দল ও সংগঠনকে।

সবশেষ গত মঙ্গলবার গণঅধিকার পরিষদের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে দেখা করে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের ১৪ দলীয় জোটে থাকা দলগুলোর নিবন্ধন স্থগিতের দাবি জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App