×

রাজনীতি

নির্বাচন পিআর পদ্ধতিতে না হলে আন্দোলনে নামবে জামায়াত

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০ আগস্ট ২০২৫, ০৮:২৬ পিএম

নির্বাচন পিআর পদ্ধতিতে না হলে আন্দোলনে নামবে জামায়াত

রোববার সিইসির সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন জামায়াত নেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর পদ্ধতিতে (আনুপাতিক) ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১০ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করবো। এটার কারণ হচ্ছে ৫৪ বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায়নি।

পিআর পদ্ধতি হচ্ছে একটি আনুপাতিক নির্বাচন ব্যবস্থা। যে পদ্ধতিতে প্রতিটি দলের সারা দেশে পাওয়া মোট ভোটের অনুপাতে আসন বণ্টন হবে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে আশা প্রকাশ করে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জামায়াত ইসলামী সব সময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, সেই তারিখের ব্যাপারে জামায়াতে মৌলিক কোনও আপত্তি নেই। কারণ আমরা আগে থেকেই বলেছি নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে।

বিগত তিনটা নির্বাচনের উদাহরণ টেনে জামায়াত নেতা বলেন, অতীতে তিনটি নির্বাচন যেভাবে হয়েছে তাতে ভোট নিয়ে মানুষের শঙ্কাটা কাটেনি। সেজন্য সরকারকে অনেক উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছি আমরা। এই নির্বাচনের আগে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিও জানাই আমরা।

সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আমরা সিইসিকে বলেছি নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। উনি আমাদের নিশ্চয়তা দিয়েছেন আমার দিক থেকে সাধ্যমতো সিরিয়াস থাকবো। আমরা প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) ওপর আস্থা রাখতে চাই।

তিনি বলেন, বাংলাদেশের মানুষ আর কোনও আনফেয়ার ইলেকশন দেখতে চায় না। এরকম কোনও কিছু হলে এদেশের মানুষ আবারও রাস্তায় নামবে। কোনও দখলীয় নির্বাচন এদেশের মানুষ আর গ্রহণ করবে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App