×

রাজনীতি

দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১১:১৭ পিএম

দেশ যেন মৌলবাদের অভয়ারণ্য না হয়: তারেক রহমান

ছবি: সংগৃহীত

বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এ দেশ কোনো চরমপন্থা বা মৌলবাদের অভয়ারণ্যে যেন পরিণত হতে না পারে, সেটি আমাদের লক্ষ্য। রোববার (১৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে ‘গণতন্ত্র উত্তরণে কবি-সাহিত্যিকদের ভূমিকা ও করণীয়’ শীর্ষক এক মতবিনিময় সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে এ কথা বলেন তিনি। 

জাতীয় কবিতা পরিষদ এই মতবিনিময় সভার আয়োজন করে। তারেক রহমান বলেন, আমাদের সাথে আপনাদের সকলের আদর্শিক অবস্থান এক নাও হতে পারে। কিন্তু এটি কোনো সমস্যা না। এই দেশের সার্বভৌমত্বের প্রতি আমাদের অবিচল আস্থা প্রকাশের জায়গায় আমরা সকলে এক। এ দেশের মালিকানার একমাত্র দাবিদার এ দেশের সকল নাগরিক।

এজন্য দেশে একটি দায়বদ্ধতার পরিবেশ তৈরি করা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি। তারেক রহমান বলেন, এই সত্যটাকে যদি আমরা প্রতিষ্ঠিত করতে চাই তাহলে মানুষের ভোটাধিকার প্রশ্নে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাক স্বাধীনতার পক্ষে একটা অবাধ, সুষ্ঠু নির্বাচনের পক্ষে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অর্থাৎ একটি অ্যাকাউন্টেবল অবস্থা দেশে তৈরি করা একান্তই প্রয়োজন।

আর তাহলেই কবি – লেখকদের লেখার স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা গড়ে তোলা যাবে বলে মন্তব্য করেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App