×

রাজনীতি

শোকজের জবাব দিতে ফজলুর রহমানকে আরও সময় দিলো বিএনপি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৫, ০৮:৪১ পিএম

শোকজের জবাব দিতে ফজলুর রহমানকে আরও সময় দিলো বিএনপি

কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে আরও ২৪ ঘণ্টা সময় পেলেন ফজলুর রহমান। ছবি: সংগৃহীত

কারণ দর্শানোর নোটিশের লিখিত জবাব দিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে আরও ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে। সোমবার (২৫ আগস্ট) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২৪ আগস্ট) জুলাই-আগাস্টের গণঅভ্যুত্থানকে নিয়ে 'কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর' বক্তব্য দেয়ার অভিযোগ তুলে ফজলুর রহমানকে দলের পক্ষ থেকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয় এবং ২৪ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছিল।

পরে এদিন এক ব্রিফিংয়ে ফজলুর রহমান দলীয় সিদ্ধান্ত মাথা পেতে নেয়ার কথা জানিয়েছেন। তিনি বলেন, আমি নির্দিষ্ট সময়ে উত্তর আমার দলকে দিব এবং আমার দল আমার ব্যাপারে সিদ্ধান্ত যা দিবে সেটা আমি মাথা পেতে মেনে নিব।

এছাড়া ফজলুর রহমানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সেগুনবাগিচার কনকর্ড নামে একটি ভবনের সামনে বিক্ষোভ করে কিছু মানুষ। এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তার বাসার সামনে 'মব তৈরি করে ভয়ভীতি প্রদর্শনের' এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

তনু হত্যা মামলা সাবেক দুই সেনাসদস্যের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’

‘রূপায়ণ সিটি উত্তরা’ যেন ঢাকার ‘ক্যাসিনো সিটি’ পরিচালনায় সম্রাটের ক্যাসিনো পার্টনার কাশেম

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

এক তরুণের কোমরে ৩ পিস্তল, গ্রেপ্তার করল পুলিশ

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

অনুমোদনহীন খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App