×

রাজনীতি

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিরপুরে খাল পরিচ্ছন্ন কর্মসূচি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪১ পিএম

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিরপুরে খাল পরিচ্ছন্ন কর্মসূচি

ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর মাজার হতে গাবতলী টেকনিক্যাল মোড় পর্যন্ত খাল পরিচ্ছন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ সেপ্টেম্বর) বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশনায়ক তারেক রহমানের নির্দেশে এবং ঢাকা-১৪ আসনের গণমানুষের নেতা মোস্তফা জগলুল পাশা পাপেলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য হাফিজুল হাসান শুভ্র, হানিফ মিয়া, সাবেক যুবদল যুগ্ম আহ্বায়ক খলিল চৌধুরী, বিএনপি নেতা কাজি লিটন, মো. তৌফিকুর রহমান চৌধুরী তুহিন, শাফায়েত রাব্বি আরাফাত, মো. শামীম মিয়া (সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি, বাংলাদেশ জাতীয় ফার্মেসী এসোসিয়েশন), দারুস সালাম থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ভুট্টো ও ইয়াসিন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া দারুস সালাম থানা শ্রমিক দলের আহ্বায়ক গোলাম রসুল পারভেজ, মিরপুর বাংলা কলেজের সদস্য সচিব ফয়সাল রেজা, ১০ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রতন, সিনিয়র সহ-সভাপতি শাহেন শাহ শাহীন, যুবদল নেতা সেলিম মিয়া, জহিরুল ইসলাম জহিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এমন উদ্যোগে এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। তারা জানিয়েছেন, এর আগে কোনো জনপ্রতিনিধি সরাসরি এমন কর্মসূচি গ্রহণ করেননি। এ উদ্যোগ আগামীর রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে তারা আশা প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দারা আরও বলেন, জননেতা মোস্তফা জগলুল পাশা পাপেল সরেজমিনে উপস্থিত থেকে জনগণের জন্য কাজ করছেন, এজন্য তারা কৃতজ্ঞ। জাতীয়তাবাদী বিএনপির অঙ্গসংগঠনগুলো যদি এভাবেই জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে, তাহলে আগামীর বাংলাদেশ হবে শান্তি, সমৃদ্ধি ও উন্নয়নের দেশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

পদত্যাগের নির্দেশের খবর নিয়ে যা বললেন ইশরাক

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

গাজীপুরে ঝুটের গুদামে ভয়াবহ আগুন

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই প্রতিমন্ত্রী ইশরাকের বার্তা

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

স্বপ্নের নারীর খোঁজে ১৯০০ কিমি পাড়ি, পরে জানলেন তিনি এআই দিয়ে তৈরি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App