×

রাজনীতি

মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৬, ০৫:২৭ পিএম

মান্নার মনোনয়ন বৈধ ঘোষণা

মাহমুদুর রহমান মান্না। ছবি : সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্যের মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানিতে কমিশন এই সিদ্ধান্ত দেয়।

শুনানি শেষে নির্বাচন কমিশন জানায়, সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি থাকায় মাহমুদুর রহমান মান্নার আপিল গ্রহণ করা হয়েছে এবং তার মনোনয়নপত্র বৈধ বলে বিবেচিত হয়েছে।

এর আগে গত ২ জানুয়ারি রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা বগুড়ার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেন। সে সময় তিনি জানান, হলফনামায় একাধিক অসংগতি পাওয়া গেছে। হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এছাড়া এফিডেভিট সম্পাদনের এক দিন পর তাতে স্বাক্ষর করা হয়েছে এবং সম্পদ বিবরণীর নির্ধারিত ফরম দাখিল করা হয়নি। এসব কারণ দেখিয়ে তখন মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

আপিল শুনানিতে এসব বিষয় পর্যালোচনার পর নির্বাচন কমিশন মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App