×

রাজনীতি

ভোটারদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ রুমিন ফারহানার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৭ পিএম

ভোটারদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ রুমিন ফারহানার

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা শেষ গণমিছিলে অংশ নিয়ে ভোটারদের উদ্দেশে উড়ন্ত চুমু ছুড়ে দিয়েছেন।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার বিভিন্ন সড়কে আয়োজিত এ গণমিছিলে তিনি পথে দাঁড়িয়ে থাকা ভোটার ও পথচারীদের এভাবেই শুভেচ্ছা জানান।

এর আগে রোববার বিকেল ৫টায় উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে রুমিন ফারহানার কর্মী-সমর্থকদের উদ্যোগে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে হাজারের বেশি মানুষ অংশ নেন।

মিছিল ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। মিছিল চলাকালে বিভিন্ন স্থানে মানুষের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হন রুমিন ফারহানা। তিনি হাত নেড়ে ও উড়ন্ত চুমুর মাধ্যমে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

নির্বাচনী বিধি অনুযায়ী প্রচার-প্রচারণা শেষ হওয়ার আগে এটিই ছিল রুমিন ফারহানার শেষ গণমিছিল ।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে বিএনপির মনোনয়ন-প্রত্যাশী ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। তবে দলীয় মনোনয়ন না পেয়ে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। এ কারণে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দল থেকে বহিষ্কার করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App