×

রাজনীতি

নাহিদ বিদেশি নাগরিক, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৬ পিএম

নাহিদ বিদেশি নাগরিক, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

ছবি: সংগৃহীত

দ্বৈত নাগরিকত্বের অভিযোগ তুলে ঢাকা-১১ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলামের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট করেছেন ওই আসনের জাতীয় পার্টির (জাপা) সমর্থিত প্রার্থী শামীম আহমেদ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে সর্বোচ্চ আদালতে এ রিট করা হয়। ওই রিটে বিবাদী করা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), নির্বাচন কমিশন সচিব, রিটার্নিং অফিসার ও নাহিদ ইসলাম।

রিটে বলা হয়েছে, ঢাকা-১১ আসনে এনসিপি মনোনীত প্রার্থী মো. নাহিদ ইসলাম ২০২৫ সালের ২০ এপ্রিল ক্যারিবিয়ান দ্বীপ রাষ্ট্র ডোমিনিকার নাগরিকত্ব নেন।

রাজধানীর গুলশান এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১, ২২, ৩৭, ৩৮,৩৯,৪০,৪১ ও ৪২ এবং সবুজবাগ এলাকার ২৩ নম্বর ওয়ার্ড নিয়ে গঠিত ঢাকা-১১ আসন। এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪,৩৯,০৭৮ জন। যার মধ্যে পুরুষ ভোটার ২,২২ ,৮৭৭ ও নারী ভোটার ২,১৬,১৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ৩ জন ভোটার রয়েছেন।

ঢাকা-১১ আসনে প্রার্থী হয়েছেন- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র এম এ কাইয়ুম, এনসিপির মো. নাহিদ ইসলাম, স্বতন্ত্র কহিনূর আক্তার বীথি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের কাজী মো. শহীদুল্লাহ, গণফোরামের মো. আবদুল কাদের, গণঅধিকার পরিষদের মো. আরিফুর রহমান, বাংলাদেশ রিপাবলিকান পার্টির মো. জাকির হোসেন, ন্যাশনাল পিপলস্‌ পার্টির মো. মিজানুর রহমান , জাতীয় পার্টির শামীম আহমেদ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শেখ মো. ফজলে বারী মাসউদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ‘সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড আমাদের জন্য বড় শিক্ষা’

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান

রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের কারখানায় আগুন

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম

প্রথম নারী প্রধান তথ্য কমিশনার নাহরিন ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App