×

রাজনীতি

রুমিন ফারহানা

আমার গুন্ডা বাহিনী নাই যারা কেন্দ্র দখল করবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:২২ পিএম

আমার গুন্ডা বাহিনী নাই যারা কেন্দ্র দখল করবে

ছবি: সংগৃহীত

কোনো বড় কর্মী বাহিনী বা গুন্ডা বাহিনীও নেই যারা কেন্দ্র দখল করে রাখবে বলে মন্তব্য করেছে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা। তিনি বলেন, আমার কোনো অবৈধ কালো টাকা নেই যে আপনাদের ঘরে ঘরে বিলিয়ে দেব। আমার শক্তি কেবল আপনাদের ভালোবাসা ও দোয়া।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের আমিন পাড়ায় আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী শুনতে মনে হয় যেন মানুষটা একা একা। তবে আমি একা না। এই এলাকার যে ভোটার আপনাদের ভালোবাসা ও দোয়া আমার সঙ্গে রয়েছে। সুতরাং হাসঁ মার্কা স্বতন্ত্র প্রার্থীর না, হাঁস মার্কা জনগণের মার্কা। হাঁস মার্কা যারা চাঁদাবাজি ও মামলাবাজি করে তাদের থেকে নিরাপদে থাকার মার্কা। হাঁস মার্কা বড় দলগুলোর অত্যাচার থেকে বাঁচতে চান তাদের মার্কা।’

তিনি আরো বলেন, ‘আপনারা যদি এক মিনিট করেও কেন্দ্র পাহারা দেন তাহলে আমার একটা ভোটও কেউ চুরি করতে পারবে না। ভোটের আগে তারা হয়ত আপনাদের উপহারের নামে কিছু দিতে পারে, যদি দেয় তাহলে নিয়ে নিন, অসুবিধা নেই। কিন্তু ভোটটা দেবেন হাঁসে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App