×

রাজনীতি

দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট উদ্ধার,প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৭ পিএম

দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট উদ্ধার,প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার

ছবি: সংগৃহীত

ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনের সলিমুন্নেছা বালিকা বিদ্যালয় কেন্দ্রে ভোটের আগের দিন দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে কালীগঞ্জ পৌরসভার ৫নং সলিমুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। পরে সেই প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

এ কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের সহকারী প্রকৌশলী জেসমিন আরা। এ ঘটনার পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা, সহকারী রিটার্নিং কর্মকর্তা রিজওয়ানা নাহিদ।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা জানান, খবর পেয়ে কেন্দ্রে এসে একটি প্রতীকের একজন পোলিং এজেন্টের স্বাক্ষর করা ২৩টি ফলাফল শিট জব্দ করা হয়েছে। সেগুলো ছিঁড়ে ফেলা হয়েছে। নতুন রেজাল্ট শিট সরবরাহ করা হয়েছে এবং প্রিসাইডিং কর্মকর্তাকে প্রত্যাহার করা হয়েছে। 

তিনি আরও জানান, দাঁড়িপাল্লা প্রতীকের একজন পোলিং এজেন্টের ২৩টি ফলাফল শিটে স্বাক্ষর করেছেন।

কেন্দ্রটির প্রিসাইডিং অফিসার জেসমিন আরা বলেন, জিল্লুর রহমান নামের এক পোলিং এজেন্টের স্বাক্ষরিত ২৩টি রেজাল্ট শিট ছিঁড়ে ফেলা হয়েছে। তিনি এর বেশি কিছু বলতে চাননি। পরবর্তীতে রিটার্নিং অফিসারের নির্দেশে প্রিজাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে।

রেজাল্ট শিট জব্দের পর কেন্দ্র পরিদর্শন করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সেলিম রেজা এবং সহকারী রিটার্নিং অফিসার রিজওয়ানা নাহিদ। এই কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ২৩৪ জন।  

ঝিনাইদহ-৪ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর নির্বাচনি কার্যক্রমের পরিচালক ওলিউর রহমান নিশ্চিত করেছেন যে, ওমর ফারুক দাঁড়িপাল্লা প্রতীকের এজেন্ট।

এ বিষয়ে জানতে বিএনপি মনোনীত প্রার্থী রাশেদ খানকে মোবাইল ফোনে কল করা হলে তিনি তা রিসিভ করেননি।



টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App