×

রাজনীতি

সুষ্ঠু-নিরপেক্ষ ভোট হলে ফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫১ পিএম

 সুষ্ঠু-নিরপেক্ষ ভোট হলে ফল অবশ্যই মেনে নেব: তারেক রহমান

ছবি : সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যদি সুষ্ঠু-নিরপেক্ষ ভোট হয় ফল অবশ্যই মেনে নেব। তবে নির্বাচনকে অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। ভোট নিয়ে কোনো ধরনের বিভ্রান্তি বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটানো হলে সেই ফলাফল মেনে নেওয়া হবে না বলেও তিনি স্পষ্টভাবে জানান।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তিনি আরও জানান, 'গতকাল থেকেই দেখছি, কিছু রাজনৈতিক দলের দ্বারা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। আমরা চাই এসব ঘটনা ঘটুক না। মানুষ স্বতস্ফূর্তভাবে ভোট দিতে পারবে এবং কোনো ষড়যন্ত্র টিকবে না।'

এসময় ভোটে জয়ী হওয়ার বিষয়ে আশাবাদ প্রকাশ করে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা ভোটে জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। আশা করি আইনশৃঙ্খলা বাহিনী শান্তিপূর্ণভাবে ভোট প্রদানে স্বতস্ফূর্তভাবে সহযোগিতা করবে।”

নির্বাচনে জয়লাভের পর বিএনপির প্রধান লক্ষ্য সম্পর্কে তারেক রহমান জানান, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন তাদের প্রথম অগ্রাধিকার। সাধারণ মানুষ যেন দেশের যেকোনো প্রান্তে নিরাপদে চলাফেরা করতে পারে, সেটিই মূল কাজ হবে।

এর আগে সকালে ভোট কেন্দ্রে যাওয়ার আগে তারেক রহমান নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে গণতন্ত্রকামী দেশবাসীকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান। তিনি বলেন, “আজ আপনারা সবাই ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন এবং নির্বাচিত প্রার্থীদের দায়িত্ব অর্পণ করুন। কাল থেকে আপনাদের সংসদ সদস্যরা আপনাদের সেবায় নিয়োজিত থাকবেন, ইনশাআল্লাহ।”

দেশবাসীর উদ্দেশে তারেক রহমান আরও বলেন, “আসুন, আমরা সবাই মিলে দেশটাকে গড়ে তুলি। নিশ্চিত করি জনগণের অধিকার ও স্বাধীনতা, রক্ষা করি বাংলাদেশের সার্বভৌমত্ব ও মর্যাদা। করব কাজ, গড়ব দেশ; সবার আগে বাংলাদেশ।”

টাইমলাইন: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

শিল্পকলা প্রদর্শনী ‘অন্তর্লোকের সন্ধানে’ শুরু হচ্ছে বৃহস্পতিবার

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

বাংলাদেশের কাছে হারের কারণ জানালেন অস্ট্রেলিয়া অধিনায়ক

আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তাল সংসদ আবারো কি এস আলমে ফিরতে পারে মালিকানা?

উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

ফলোআপ উত্তরায় ক্যাসিনো নির্মূলে সাঁড়াশি অভিযানে ডিএমপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App