×

রাজনীতি

শপথ অনুষ্ঠানে মোদি এলে আমরা যাবো কিনা ভাবতে হবে: আসিফ মাহমুদ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৬ পিএম

শপথ অনুষ্ঠানে মোদি এলে আমরা যাবো কিনা ভাবতে হবে: আসিফ মাহমুদ

ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যদি এদেশের কোনো সরকারের শপথ অনুষ্ঠানে আসেন, তাহলে আমাদের ভাবতে হবে আমরা সে শপথ অনুষ্ঠানে যাবো কিনা, এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আরো পড়ুন: শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পেতে পারেন মোদী-শেহবাজ

আরো পড়ুন: তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি

আসিফ মাহমুদ বলেন, যে যে উপকরণগুলো শেখ হাসিনাকে স্বৈরাচারী হিসেবে গড়ে তুলেছিল, সে উপকরণগুলো আবারও গড়ে তোলা হচ্ছে।

তিনি সতর্ক করে বলেন, দেশের ৪৬ শতাংশ জনগণ যারা বিএনপিকে ভোট দেয়নি, তাদের বাদ দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব না।

প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে এনসিপি মুখপাত্র বলেন, নির্বাচনের আগে থেকেই প্রশাসন একটি দলের প্রতি ঝুঁকে পড়ে নির্বাচনের ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ ব্যাহত করেছে।

এ সময় তিনি পরবর্তী সরকারের কাছে আওয়ামী লীগ আমলে সংঘটিত সকল নির্যাতন ও জুলুমের বিচারের দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ১৬ ইউনিট

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

অভিযানে টের পেয়ে স্ত্রীর কাছে ইয়াবা রেখে পালালেন স্বামী

চোর আখ্যা দিয়ে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৪

চোর আখ্যা দিয়ে প্রতিবন্ধী যুবককে প্রকাশ্যে পিটিয়ে হত্যা, আটক ৪

দায়িত্ব পালনকালে প্রাণ গেল অসুস্থ রেলওয়ে কর্মচারির

দায়িত্ব পালনকালে প্রাণ গেল অসুস্থ রেলওয়ে কর্মচারির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App