×

রাজনীতি

নাহিদ ইসলাম

দেশ ‘জয় বাংলা’র পরিবর্তে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ হয়েছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৮:৫৩ পিএম

দেশ ‘জয় বাংলা’র পরিবর্তে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ হয়েছে

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশে কেবল ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটেনি; শুধু একটি দলের জায়গায় আরেকটি বসেছে।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর উত্তরার ফ্রেন্ডস ক্লাব মাঠে এনসিপির ঢাকা সাংগঠনিক বিভাগের ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রের শীর্ষ পদের উদাহরণ টেনে নাহিদ ইসলাম বলেন, রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন চুপ্পু আগে ‘জয় বাংলা’ বলে বক্তব্য শেষ করতেন। এখন ‘জিন্দাবাদ’ বলে শেষ করছেন। গোটা দেশ এভাবেই চলছে। শুধু ‘জয় বাংলা’র পরিবর্তে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, বিএনপি সরকার গঠনের পর সারা দেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা বেড়েছে। শাপলা কলি প্রতীকে ভোট দেওয়ায় কারণে নোয়াখালীর হাতিয়ায় নারীকে ধর্ষণ করা হয়েছে। সারা দেশে নারী নিপীড়ন ও শিশু ধর্ষণ বেড়েছে।

দেশের সুশীল সমাজ ও মানবাধিকার কর্মীদের নীরবতা নিয়ে প্রশ্ন তুলে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, এত কিছুর পরও সুশীল সমাজ এবং নারী অধিকার কর্মীরা চুপ করে আছেন। তবে সবাই চুপ থাকলেও জাতীয় নাগরিক পার্টি চুপ করে থাকবে না। মানুষের অধিকার নিশ্চিতে এনসিপি সব সময় সরব থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব আব্দুল্লাহ আল আমিন, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ দলটির কেন্দ্রীয় ও ঢাকা বিভাগীয় নেতারা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App