×

রাজনীতি

ঐতিহাসিক ৭ই মার্চ

ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ০৭:২৯ পিএম

ভাষণ বাজিয়ে মগবাজারে পদযাত্রা, চানখারপুলে দুজন আটক

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ বাজানোর ঘটনায় ঢাকার চানখারপুল মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সাবেক শিক্ষার্থীসহ দুজনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ।

শনিবার (৭ মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাশ থেকে তাদের আটক করা হয়।

এদিনই দুপুরে মগবাজার এলাকায় ৭ মার্চের ভাষণ বাজিয়ে পদযাত্রা করেছেন চার তরুণ-তরুণী। তাদের একজন বলেছেন, পদযাত্রা নিয়ে তারা কোনো বাধার মুখে পড়েননি।

চানখারপুলে আটক আসিফ আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। শনিবার বেলা সাড়ে ৩টার দিকে তাকে আটক করে পুলিশ। তার কিছুক্ষণ বাদে সেখান থেকে সাউন্ড বক্স জব্দ করে অপারেটরকে আটক করে নিয়ে আসে পুলিশ।

যোগাযোগ করা হলে শাহবাগ থানার ওসি বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ। তাই তাদের যেকোনো কার্যক্রমও নিষিদ্ধ।

অন্যদিকে, হাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ছবি হাতে নিয়ে ৭ মার্চের ভাষণ বাজিয়ে মগবাজার এলাকায় পদযাত্রা করেছেন চার তরুণ-তরুণী। দুপুর ১টার দিকে মগবাজার চার রাস্তা মোড় থেকে এফডিসি গেট হয়ে হাতিরঝিল এলাকা প্রদিক্ষণ করেন তারা।

তাদের মধ্যে অভিনেত্রী মিষ্টি শুভাষ, ইকবাল হোসেনসহ চারজন ছিলেন।

মিষ্টি শুভাষ বলেন, ছোট সময় থেকে ৭ মার্চে মাইকে বঙ্গবন্ধুর ভাষণ শুনে আসছি। এই দিনটিতে বাসা থেকে বের হলেই সবখানে বেজে উঠতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের ৭ মার্চের ভাষণ। গত দেড় বছরে এটা শুনতে পাই না, মনের মধ্যে খুব কষ্ট লাগে। তাই আমরা কয়েকজন একটি সাউন্ডবক্স নিয়ে ৭ মার্চের ভাষণ বাজাতে বাজাতে রাস্তায় নেমে পড়ি।

কোনো বাধার মুখে পড়েছেন কি না? জবাবে তিনি বলেন, সবাই দেখলাম, তাকিয়ে তাকিয়ে দেখছে আমরা কী করি। একজন বললো, ‘তাড়াতাড়ি চলে যাও, ঝামেলা হবে’। কে কী বলবে, সেটা চিন্তা করি নাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

একমাত্র ছেলের এলোপাতাড়ি ছুরিকাঘাতে মা-বাবার মৃত্যু

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

প্রতিবন্ধী নারী ৬ মাসের অন্তঃসত্ত্বা, পিতৃত্ত নিয়ে ধোঁয়াশা

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন ভারতের শিক্ষামন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App