×

রাজনীতি

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ১১:০৩ পিএম

বঙ্গবন্ধুর জন্মদিনে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা

ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ১০৬তম জন্মদিন উপলক্ষ্যে রাজধানীতে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেছেন সাবেক ছাত্রলীগ নেতারা।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে বেশ কয়েকজন সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দের উদ্যোগে আগারগাঁও রাজস্ব ভবনের সামনে এই খাবার বিতরণ করা হয় বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য অনুযায়ী আধঘন্টার বেশি সময় ধরে কয়েকশো দুস্থ মানুষের হাতে এই খাবার বিতরণ করা হয় সেখানে।

খাবার বিতরণ কার্যক্রমের আয়োজকদের একজন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোছাইন এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘এমন এক পরিস্থিতিতে বঙ্গবন্ধুর জন্মদিন পালন করতে হচ্ছে যখন অবৈধ ইউনূস সরকার স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেওয়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমকে একটি অবৈধ অধ্যাদেশের মাধ্যমে নিষিদ্ধ করে রেখে গেছে।’

কর্মসূচীতে উপস্থিত সাবেক ছাত্রলীগ নেতারা অনতিবিলম্বে আওয়ামী লীগের ওপর আরোপিত ‘কার্যক্রম নিষেধাজ্ঞা’ প্রত্যাহারের দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App