×

রাজনীতি

গোলাম পরওয়ার

জামায়াতকে নির্মূল করতে গিয়ে অনেকেই হারিয়ে গেছে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৬, ০৭:১৩ পিএম

জামায়াতকে নির্মূল করতে গিয়ে অনেকেই হারিয়ে গেছে

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, জামায়াতেকে নির্মূল করতে গিয়ে অতীতে অনেকেই নির্মূল হয়ে গেছে। শুধু নির্মূল নয় বরং গোষ্ঠীসহ দেশ ছেড়ে পালিয়েছে। দেশে তাদের কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আজ বা আগামীতেও যারা জামায়াতে ইসলামী নির্মূল করার চেষ্টা করবে দেশবাসী তাদেরকেও নির্মূল করবে।

শনিবার (২৫ এপ্রিল) রাতে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে সবুজবাগ-মুগদা জোনের উদ্যোগে অনুষ্ঠিত রুকন শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোনো নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক দলকে নির্মূল করার ঘোষণা দিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতিকে স্পষ্ট বার্তা দিয়েছেন যে, বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করতে যাচ্ছে। তিনি সতর্ক করে বলেন, ফ্যাসিবাদের পথে যারাই গেছে তাদেরই হারিয়ে যেতে হয়েছে। বিএনপিও যদি ফ্যাসিবাদের পথে চলে তবে অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, জামায়াতে ইসলামী কোনো গতানুগতিক রাজনৈতিক দল নয়, বরং এটি একটি নিয়মতান্ত্রিক ও আদর্শিক সংগঠন। তার দাবি, জনগণের আস্থা ও সমর্থন বাড়ায় অন্য দলগুলো অস্থির হয়ে পড়েছে এবং আওয়ামী লীগের মতোই জামায়াতে ইসলামীকে নির্মূলের টার্গেট করা হচ্ছে। তবে জামায়াতে ইসলামী কখনো নির্মূল হয়নি, হবেও না বলে তিনি মন্তব্য করেন।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, রাষ্ট্রযন্ত্র বা অস্ত্র ও পেশিশক্তি ব্যবহার করে জামায়াতে ইসলামীকে দমিয়ে রাখা যাবে না। জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াই সংগঠনটি চালিয়ে যাবে বলেও তিনি জানান।

ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল বলেন, গণভোটে জনগণের ৭০ শতাংশ রায় উপেক্ষা করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। সংসদ ও রাজপথে জামায়াতে ইসলামী জনগণের অধিকার আদায়ে অবস্থান নেবে বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী কোনো অপশক্তির কাছে মাথানত করে না এবং ভবিষ্যতেও করবে না। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোটের রায় মেনে রাজনৈতিক সংকট নিরসনে উদ্যোগ নিতে হবে।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, একটি দল রাজনৈতিকভাবে কতটা দেউলিয়া হলে অন্য একটি নিয়মতান্ত্রিক দলকে নির্মূলের ঘোষণা দিতে পারে- এটি তার প্রমাণ। তিনি আরও অভিযোগ করেন, সরকার ও ক্ষমতাসীনদের ভাষা ফ্যাসিবাদী রূপ নিচ্ছে এবং তারা গণরায় উপেক্ষা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বৈষম্যবিরোধী নেতার মাদক সেবনের ছবি ভাইরাল

অভিনয় দাবি বৈষম্যবিরোধী নেতার মাদক সেবনের ছবি ভাইরাল

হরমুজ বিষয়ে ট্রাম্প-স্টারমার ফোনালাপ

হরমুজ বিষয়ে ট্রাম্প-স্টারমার ফোনালাপ

আমরা শুধু সহমত নয়, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা চাই

সংসদে হাসনাত আমরা শুধু সহমত নয়, দ্বিমত প্রকাশেরও স্বাধীনতা চাই

ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে অব্যাহতি

ভুল সেটে এসএসসি পরীক্ষা, কেন্দ্রসচিবকে অব্যাহতি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App