×

রাজনীতি

‘বিদেশে শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:১০ পিএম

‘বিদেশে শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ দূতাবাস বন্ধ করে দেওয়া উচিত’

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বিদেশে কর্মরত শ্রমিকদের স্বার্থ রক্ষায় ব্যর্থ দূতাবাসগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলা প্রয়োজন, এমনকি প্রয়োজনে সেগুলো বন্ধ করার কথাও বিবেচনা করা উচিত।

শুক্রবার (১ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

সমাবেশে তিনি বলেন, যেসব দূতাবাস প্রবাসী শ্রমিকদের অধিকার ও স্বার্থ যথাযথভাবে রক্ষা করতে পারে না, সেগুলোর ভূমিকা পুনর্মূল্যায়ন করা দরকার।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মালিক ও শ্রমিকের মধ্যে পারস্পরিক সম্মান ও শান্তিপূর্ণ সম্পর্কের পক্ষে অবস্থান নেয়।

তিনি জানান, দলটি সংসদে গিয়ে ইতিহাসচর্চা নয়, বরং জনগণের অধিকার ও স্বার্থ নিয়ে কথা বলতে চায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অটোরিকশা নিয়ন্ত্রণে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

সারজিস আলম শেখ হাসিনাকে বিমানবন্দর থেকে ফাঁসির কাষ্ঠে নিতে শহীদদের পরিবারই যথেষ্ট

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

অতিরিক্ত অ্যাটর্নি জেনারেলসহ চার আইন কর্মকর্তার পদত্যাগ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

ঢাকায় আন্তর্জাতিক পর্যটন মেলা ২৯ অক্টোবর, অংশ নেবে ২০ দেশ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App