×

রাজনীতি

জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা নিয়ে রাশেদ খাঁনের পোস্ট

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ মে ২০২৬, ০৬:১৫ পিএম

জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা নিয়ে রাশেদ খাঁনের পোস্ট

ছবি: সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে জামায়াতে ইসলামী সাদিক কায়েমকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আসিফ মাহমুদকে আগেই প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। 

সংসদ নির্বাচনে জোটবদ্ধভাবে অংশ নিলেও, সিটি নির্বাচনে পৃথক প্রাথী দেওয়া নিয়ে চলছে নানা ধরনের আলোচনা।

এর মধ্যেই বিষয়টি নিয়ে বিএনপি নেতা (সাবেক গণ-অধিকার পরিষদ) রাশেদ খাঁন ফেসবুকে লিখেছেন, ‘শোনা যায় জাতীয় নির্বাচনের সময় আসিফ মাহমুদকে ঢাকা-১০ আসন ছাড় দেয়নি জামায়াতে ইসলামী। এক্ষেত্রে তার বিরুদ্ধে অন্তর্বর্তীকালীন সরকারে থাকাকালীন সময়ের অভিযোগগুলো সামনে আনে জামায়াত। এমনকি আসিফ মাহমুদকে আসন ছাড়ার জন্য স্বয়ং তৎকালীন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জামায়াতের আমিরকে কল করেছিলেন। তবুও জামায়াতের আমির রাজি হননি।’ 

রাশেদ খাঁন লেখেন, ‘সত্যি বলতে বিএনপিও আসিফ মাহমুদকে ঢাকা-১০ আসন ছাড়েনি। এজন্য তাকে শেষমেশ এনসিপিতে যোগ দিতে হয়েছে।এবার এনসিপির সঙ্গে কোন আলোচনা না করেই জামায়াত ভিপি সাদিক কায়েমকে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ঘোষণা করল। জানি না, এবার জোটে টানাপোড়েন সৃষ্টি হয় কিনা এবং এনসিপি এজন্য জামায়াতকে মুনাফেক বলে কি না। এবার দেখা যাক, এনসিপি কতোটুকু আসিফ মাহমুদের পাশে দাঁড়ায়। খেলা যে চলছে কোন লেভেলে... তুমি আমাকে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে অধ্যাদেশ পাশ করাতে ভোট দিবা, আর আমি কেন খেলব না! হ্যা, এটাই জামায়াত!’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

সামিটের টার্মিনাল চালু, কমবে গ্যাস সংকট

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও বন্ধ

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

রাষ্ট্রপতিকে চিঠি গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে সংসদের বিশেষ অধিবেশন চায় জামায়াত

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

৪৪ সরকারি কারখানা বেসরকারি খাতে, জনগণের লাভ কতটা?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App