×

রাজনীতি

ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী হচ্ছেন নীলা ইসরাফিল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১১:১১ এএম

ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী হচ্ছেন নীলা ইসরাফিল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল। ছবি : সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী নীলা ইসরাফিল।

মঙ্গলবার (৬ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবি সম্বলিত একটি পোস্টার শেয়ার করে তিনি এ ঘোষণা দেন।

পোস্টে ইসরাফিল লিখেছেন, ‘সবার ভালোবাসা ও অনুপ্রেরণায় আমি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মেয়র নির্বাচনে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমি বিশ্বাস করি একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য ঢাকা আমাদের অধিকার। আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। ধন্যবাদ সবাইকে।’

আরো পড়ুন : ‘শাপলা গণহত্যার শিকারদের রাষ্ট্রীয় শহীদের স্বীকৃতি দিতে হবে’

এরপর তিনি আরো দুটি পোস্ট দেন। একটি পোস্টে প্রশ্ন তুলে তিনি লেখেন, কাকে ভোট দিতে চান? রাজাকারের বাচ্চাদের নাকি মুক্তিযুদ্ধকে যে ধারণ করে তাকে?

অপর পোস্টে তিনি লিখেছেন, আমি স্পষ্টভাবে বলতে চাই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে আমি একটি শৃঙ্খলাবদ্ধ, স্বচ্ছ এবং উন্নত নগর হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। পাশাপাশি আমার নগরী থাকবে রাজাকারমুক্ত—কথা দিলাম!

জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন নীলা ইসরাফিল। এরপর যোগ দেন এনসিপিতে। পরে এনসিপির আরেক নেতা সারোয়ার তুষারের সঙ্গে দ্বন্দ্বের জেরে পদত্যাগ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোগী হিসেবে প্রবেশ করলেও, ফেরা কঠিন

রোগী হিসেবে প্রবেশ করলেও, ফেরা কঠিন

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

সৌদির দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

সৌদির দাম্মামে কিং ফাহাদ বিমানবন্দরে ভয়াবহ হামলা, হতাহত ৯

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App