×

রাজনীতি

কাকে বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৮:০৪ পিএম

কাকে বিয়ে করছেন ডাকসু ভিপি সাদিক কায়েম

ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েম বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। তার বিয়ের খবরকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।

জানা গেছে, সাদিক কায়েমের হবু স্ত্রীর নাম আনিকা ফরায়েজি। তিনি পেশায় একজন চিকিৎসক।

আগামী ১৩ মে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আনিকা ফরায়েজির বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তার পরিবার ব্যবসা ও করপোরেট খাতে যুক্ত বলে জানা গেছে।

পরিবারিক সূত্রে জানা যায়, বিয়ের আকদ অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। পরে রাজধানীর একটি কনভেনশন সেন্টারে মূল বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে।

এদিকে বিয়ের খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ডাকসু নেতাকর্মীসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন পোস্ট ও শুভেচ্ছা বার্তা শেয়ার করছেন।

বিশেষ করে একটি বিয়ের কার্ডের ছবি অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিষয়টি আরও বেশি আলোচনায় আসে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাজি ধরে কলা চুরি, তিন বন্ধুকে গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা

বাজি ধরে কলা চুরি, তিন বন্ধুকে গাছে বেঁধে রাখলেন স্থানীয়রা

বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা

বগুড়া সিটি কর্পোরেশন অনুমোদন, হচ্ছে নতুন পাঁচ উপজেলা

শিক্ষার মানোন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ

শামা ওবায়েদ শিক্ষার মানোন্নয়নে সরকার অঙ্গীকারবদ্ধ

ভারত থেকে এলো ৩ ট্রাক বিস্ফোরক

ভারত থেকে এলো ৩ ট্রাক বিস্ফোরক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App