×

রাজনীতি

ভারতে মুসলমানদের ওপর হামলার ঘটনায় নিন্দা খেলাফত মজলিসের

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৬, ০৯:৩০ পিএম

ভারতে মুসলমানদের ওপর হামলার ঘটনায় নিন্দা খেলাফত মজলিসের

ছবি : সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ ও আসামে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিকে কেন্দ্র করে মুসলিম জনগোষ্ঠীর ওপর হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ভীতি প্রদর্শনের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, নির্বাচনী পরিস্থিতিকে কেন্দ্র করে সংখ্যালঘু মুসলমানদের লক্ষ্য করে সহিংসতা চালানো মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থী।

তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক বক্তব্য ও কর্মকাণ্ড পরিস্থিতিকে আরও উসকে দিচ্ছে। তার মতে, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু জনগোষ্ঠীকে লক্ষ্যবস্তুতে পরিণত করা কোনো গণতান্ত্রিক সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।

মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, বিভিন্ন গণমাধ্যম ও স্থানীয় সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সহিংসতার ঘটনায় উগ্রপন্থি গোষ্ঠীর সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। তিনি এসব ঘটনার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিষয়টি কূটনৈতিকভাবে গুরুত্ব দিয়ে ভারত সরকারের কাছে সংখ্যালঘু মুসলমানদের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো উচিত।

তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সব ধর্মীয় সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

বিবৃতিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, ওআইসি এবং বিশ্ব সম্প্রদায়ের প্রতি ভারতের মুসলিম জনগোষ্ঠীর মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বানও জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা মোতায়েনের সিদ্ধান্ত

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের পদত্যাগের ঘোষণা

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

তুরস্ক থেকে ইসরায়েলে হামলার পরিকল্পনা ফাঁস!

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী ইমনের মরদেহ উদ্ধার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App