×

রাজনীতি

নাহিদ

আ. লীগ আমলের সব অপরাধের বিচার না করলে সরকার পাঁচ বছরও টিকবে না

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৩ জুন ২০২৬, ০৮:২২ পিএম

আ. লীগ আমলের সব অপরাধের বিচার না করলে সরকার পাঁচ বছরও টিকবে না

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, আওয়ামী লীগ আমলের সব অপরাধের বিচার না করলে বিএনপি সরকার পাঁচ বছরও টিকতে পারবে না। 

মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ আমলে সংগঠিত সকল গুম, খুন, গণহত্যা ও দুর্নীতির দ্রুত বিচার দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কাজে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। গণহত্যার দায়ে আওয়ামী লীগ এবং সংস্কার না করার দায়ে বিএনপি, উভয়ই জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ আমলে হওয়া সকল গণহত্যার বিচার না হলে এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না।

সমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ দেশে অনেক গুম, খুন ও দুর্নীতি করেছে। বিএনপি যদি এসবের বিচার করতে ব্যর্থ হয়। তাহলে ১১ দলীয় ঐক্য সরকার গঠন করে আওয়ামী লীগ আমলে সংগঠিত সব অপরাধের বিচার করবে।

এসময় দেশের জনগণ প্রয়োজনে জীবন দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাবে বলে হুঁশিয়ার করেন তিনি।

অন্যদিকে, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, বিচারহীনতার সংস্কৃতি বিলোপে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

মামলার সূত্রে ঘনিষ্ঠতা, প্রবাসীর স্ত্রীসহ কোটি টাকা নিয়ে উধাও আইনজীবী

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

ডার্ক ওয়েবে ৬০ লাখ বাংলাদেশির সিভি বিক্রির দাবি

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

বিক্রয়কর্মী থেকে রাজপরিবারের সদস্য

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

প্রধানমন্ত্রীর এপিএস পরিচয়ে ফেসবুকে প্রতারণা, গ্রেপ্তার ১

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App