×

রাজনীতি

নাহিদ

‘৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৬, ০২:৪১ পিএম

‘৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে’

ছবি: সংগৃহীত

সরকারের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে দিতে হবে। তা না হলে জনগণ নিজেরাই জাদুঘর খুলে প্রবেশ করবে।

বুধবার (১ ‍জুলাই) রায়েরবাজারে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান-সংশ্লিষ্ট স্মৃতি সংরক্ষণে সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে। ৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা না হলে জনগণ নিজেরাই সেটি খুলে প্রবেশ করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, মামলাগুলোর তদন্ত ও বিচারকাজ ধীরগতিতে চলছে। এ প্রক্রিয়া আরও দ্রুত সম্পন্ন করতে হবে। একই সঙ্গে ওসমান হাদির হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিরুদ্ধে ঘোষিত মামলার বিচার সম্পন্ন করে ফাঁসির রায় কার্যকর করা উচিত।

হাসানুল হক ইনুর প্রসঙ্গ টেনে এনসিপির আহ্বায়ক বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অন্যতম সহযোগী ছিলেন ইনু। তার ১০ বছরের সাজা যথেষ্ট নয় বলে মন্তব্য করে তিনি আপিলের মাধ্যমে আরও কঠোর শাস্তির প্রত্যাশা করেন।

সরকারের উদ্দেশে নাহিদ ইসলাম বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে জুলাই গণঅভ্যুত্থান পালন করলেই হবে না। জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের পাশাপাশি রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারও করতে হবে।

তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী সামনে থাকলেও সরকার এখনো কোনো কর্মসূচি ঘোষণা করেনি। সরকার দ্রুত এ বিষয়ে কর্মসূচি ঘোষণা করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা থেকে সব কেন্দ্রের এইচএসসি পরীক্ষা মনিটরিং হবে

শিক্ষামন্ত্রী ঢাকা থেকে সব কেন্দ্রের এইচএসসি পরীক্ষা মনিটরিং হবে

সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না

পররাষ্ট্র প্রতিমন্ত্রী সন্ত্রাসবাদকে কখনোই যৌক্তিক বলা যেতে পারে না

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

হাসপাতালে ভর্তি বিএনপি নেতা নজরুল ইসলাম খান

দেশের ৫০০ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার মোতায়েন

দেশের ৫০০ স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার আনসার মোতায়েন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App