×

রাজনীতি

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে কর্নেল অলির পরামর্শ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম

প্রধানমন্ত্রীকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করতে কর্নেল অলির পরামর্শ

ছবি : সংগৃহীত

এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঢাকার বাইরে রাত্রিযাপন না করার পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে তিনি সরকারের ভেতরে ও রাজনৈতিক পরিমণ্ডলে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব রয়েছে বলে অভিযোগ তুলে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

বুধবার (৮ জুলাই) দুপুরে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১১ দলীয় জোট আয়োজিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে অলি আহমেদ বলেন, দেশে যারা বিদেশি গুপ্তচর হিসেবে কাজ করছে, তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তার দাবি, এসব ব্যক্তি সরকারের পাশাপাশি দেশেরও ক্ষতি করছে। তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার পাশাপাশি প্রয়োজনীয় সংস্কার উদ্যোগ গ্রহণের বিষয়েও সরকারের মনোযোগ দেওয়া উচিত।

এলডিপি চেয়ারম্যান বলেন, চারপাশে নানা ধরনের চ্যালেঞ্জ নিয়ে কার্যকরভাবে দেশ পরিচালনা করা কঠিন। তার ভাষায়, প্রকাশ্য বিরোধীদের চেয়ে ক্ষমতার কাছাকাছি অবস্থানকারীদের মধ্যেই বড় ধরনের ঝুঁকি থাকতে পারে।

তিনি অভিযোগ করেন, সরকার ও ক্ষমতাসীন দলের গুরুত্বপূর্ণ কিছু স্থানে বিদেশি গোয়েন্দা সংস্থার প্রভাব রয়েছে। এ ধরনের ব্যক্তিদের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেন।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে অলি আহমেদ বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রয়োজন। বিভিন্ন এলাকায় চাঁদাবাজির অভিযোগ রয়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ডও প্রত্যাশিত গতিতে এগোচ্ছে না এবং নতুন বিনিয়োগ আকর্ষণে চ্যালেঞ্জ দেখা দিয়েছে।

তিনি বলেন, ১১ দলীয় জোট সরকার বা প্রধানমন্ত্রীর শত্রু নয়; বরং রাষ্ট্রের স্বার্থে গঠনমূলক পরামর্শ দিচ্ছে। দেশের স্বার্থে কার্যকর নেতৃত্ব দেওয়ার আহ্বানও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গ্রামে গেলে বিদ্যুৎ ইস্যু আমাদের বিব্রত করে

সরকার দলীয় এমপি গ্রামে গেলে বিদ্যুৎ ইস্যু আমাদের বিব্রত করে

ধরলার ভাঙনে ঘর হারানোর আতঙ্কে বুড়িমারীর মানুষ

ধরলার ভাঙনে ঘর হারানোর আতঙ্কে বুড়িমারীর মানুষ

উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

উখিয়ায় পাহাড়ধসে নিহত বেড়ে ৮, জীবিত উদ্ধার ১৪

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ফ্রি করতে চান প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App