×

রাজনীতি

বিদায় নিয়ে সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৬, ০৫:৪০ পিএম

বিদায় নিয়ে সাদিক কায়েমের আবেগঘন স্ট্যাটাস

ছবি : সংগৃহীত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) ও সংগঠনটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম।

সোমবার (১৩ জুলাই) এ তথ্য নিশ্চিত হওয়ার পর তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি আবেগঘন বার্তা প্রকাশ করেন।

পোস্টে সাদিক কায়েম জানান, ছাত্রশিবিরে তার দীর্ঘ সাংগঠনিক পথচলার একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। তিনি লেখেন, সংগঠনের স্বাভাবিক প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি আনুষ্ঠানিকভাবে সাংগঠনিক ছুটিতে গেছেন। একই সঙ্গে সংগঠনের সঙ্গে কাটানো সময়কে জীবনের সবচেয়ে সুন্দর ও ফলপ্রসূ সময় হিসেবে উল্লেখ করে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। হাজারো ব্যবহারকারী পোস্টটিতে প্রতিক্রিয়া জানান এবং মন্তব্যে সাদিক কায়েমের আগামী দিনের জন্য শুভকামনা জানান।

এর আগে সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পর্যায়ের মোট নয়জন সম্পাদককে সাংগঠনিক ছুটি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ।

তিনি জানান, চলতি সাংগঠনিক সেশনের ষান্মাসিক কার্যক্রমের অংশ হিসেবে যাদের সাংগঠনিক ছুটি দেওয়া হয়েছে, তারা হলেন— আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাদিক কায়েম, মিডিয়া সম্পাদক মুতাসিম বিল্লাহ শাহেদী, এইচআরডি সম্পাদক শরীফ মাহমুদ, ছাত্র অধিকার সম্পাদক মুহিবুর রহমান মুহিব, প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক রিয়াজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা সম্পাদক নুরুল হুদা, পাঠাগার সম্পাদক আরাফাত হোসেন মিলন, বিতর্ক সম্পাদক হাবিবুর রহমান আরমান এবং দাওয়াহ সম্পাদক শাহীন আহমেদ।

বর্তমানে সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এর আগে খাগড়াছড়ির বায়তুশ শরফ জব্বারিয়া আদর্শ মাদরাসা থেকে দাখিল এবং বায়তুশ শরফ আদর্শ কামিল মাদরাসা থেকে আলিম পাস করেন। এছাড়া সাম্প্রতিক ছাত্র আন্দোলনে মাঠপর্যায়ের সমন্বয় কার্যক্রমেও তিনি সক্রিয় ভূমিকা পালন করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App