×

রাজনীতি

জামায়াতকে ‘মোনাফেক দল’ আখ্যা দিয়ে যা বললেন ফজলুর রহমান

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৫:২৪ পিএম

জামায়াতকে ‘মোনাফেক দল’ আখ্যা দিয়ে যা বললেন ফজলুর রহমান

ফাইল ছবি

জামায়াতকে ‘দুষ্টু ও শয়তানের দল’ আখ্যা দিয়ে দলটির সমালোচনা করেছেন কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান।

সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক বক্তব্যে তিনি জামায়াতের বিরুদ্ধে এমন মন্তব্য করেন। তিনি বলেন, ‘জামায়াতের মতো মোনাফেক, দুষ্ট ও শয়তান রাজনৈতিক দল পৃথিবীতে আর জন্মগ্রহণ করেনি। আমি তাদের বিরুদ্ধেই বলছি। যারা ঈমানদার ও ভালো মাওলানা, তাদের প্রতি আমার শত সালাম। তবে এদের থেকে সাবধান থাকবেন।’

বক্তব্যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর জন্য সরকারি বরাদ্দ নিয়েও কথা বলেন ফজলুর রহমান। তিনি জানান, প্রতিটি ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির ও শ্মশানের জন্য ৩০ লাখ টাকা করে বরাদ্দ দেওয়া হয়েছে।

তিনি বলেন, কোনো ধর্মীয় প্রতিষ্ঠান এ সহায়তা না পেয়ে থাকলে বিষয়টি জানাতে হবে। পাশাপাশি যারা এবার বরাদ্দ পাননি, তারা পরবর্তী বরাদ্দে অগ্রাধিকার পাবেন বলেও উল্লেখ করেন তিনি।

ফজলুর রহমানের এ বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে বক্তব্যটি তিনি কোথায় এবং কবে দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

শেখ হাসিনার নামে থাকা সম্পদের তথ্য

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

নতুন পে স্কেলে অবসরপ্রাপ্তদের পেনশনে বড় পরিবর্তন

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

শেখ হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুর্নীতি মামলার প্রতিবেদন ২৯ অক্টোবর

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সিলেট সফরে যাবেন রাষ্ট্রপতি, কী কী করবেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App