×

রাজনীতি

জাহিদুল ইসলাম

বিশ্বকাপ নয়, পুরো পৃথিবী জয়ের স্বপ্ন দেখি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬, ০৩:২৬ এএম

বিশ্বকাপ নয়, পুরো পৃথিবী জয়ের স্বপ্ন দেখি

ছবি : সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ, ছাত্ররাজনীতি ও ঐতিহাসিক ব্যক্তিত্বের প্রসঙ্গ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম। রোববার দিবাগত মধ্যরাতে বিশ্বকাপ ফাইনাল চলাকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে তিনি লেখেন, “খেলার মধ্যে হার-জিত থাকবেই। তাই বলে কি ভাই, হাত দিয়েই গোল দেওয়া লাগে? আবার সেটা ঈশ্বরের হাত বলে দায় চাপিয়ে দেন। যেভাবে করে নিষ্পাপ ছাত্রদল ভাইয়েরা শিবিরের ওপর দায় দিয়ে দেয়।”

বিশ্বকাপের কোনো এক ম্যাচে বড় ব্যবধানে হারের প্রসঙ্গ টেনে তিনি আরও লেখেন, “একটা ম্যাচে সর্বোচ্চ কয়টা গোল খাওয়া লাগে? গোল তো খেলায় হতেই পারে, তাই বলে কি সাতটা গোল খাওয়া লাগে? যাইহোক সাত বালতি সমবেদনা।”

পোস্টের শেষ অংশে জাহিদুল ইসলাম লেখেন, “আপনারা জানেন তারিক বিন জিহাদ আমাদের প্রেরণা। আমরা তার দলের লোক। তাই আমরা বিশ্বকাপ নয়, পুরো পৃথিবী জয়ের স্বপ্ন দেখি।”

এছাড়া তিনি আল্লামা মুহাম্মদ ইকবালের একটি উর্দু পঙ্‌ক্তি উদ্ধৃত করেন -‘সারা জাহা হামারা’।

জাহিদুল ইসলামের ওই পোস্টে ফুটবল বিশ্বকাপের আলোচনার পাশাপাশি ছাত্ররাজনীতি ও আদর্শিক বক্তব্য উঠে এসেছে। পোস্টটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মহলে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App