×

রাজনীতি

নাহিদ ইসলাম

তিন পার্বত্য জেলায় স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির প্রার্থী থাকবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৬, ০৭:৫৫ পিএম

তিন পার্বত্য জেলায় স্থানীয় সরকার নির্বাচনে এনসিপির প্রার্থী থাকবে

ছবি : সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তিন পার্বত্য জেলার সবগুলো এলাকাতেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২ আগস্ট) চট্টগ্রামে অনুষ্ঠিত ‘পাহাড়ে জুলাই’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদের কথা বললেও গত ৫০ বছরে সেই আদর্শ ও দর্শনের কার্যকর বাস্তবায়ন করতে পারেনি।

তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মধ্যে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা নষ্ট হওয়ার পেছনে বিএনপির ভূমিকা রয়েছে।

নাহিদের অভিযোগ, নির্বাচনী সুবিধা অর্জনের লক্ষ্যেই বিএনপি বিভাজনের রাজনীতি করছে। তার ভাষ্য, ভোটের সমীকরণ ও রাজনৈতিক সুবিধা নেওয়ার উদ্দেশ্যে দলটি বিভিন্ন ধরনের বিভক্তি সৃষ্টি করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব-উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের

নারীস্বাস্থ্য রূপান্তরে বৈশ্বিক অংশীদারত্ব-উদ্ভাবনী অর্থায়নের আহ্বান জুবাইদা রহমানের

দিল্লির পরিস্থিতি নিয়ে যা বললেন শামা ওবায়েদ

দিল্লির পরিস্থিতি নিয়ে যা বললেন শামা ওবায়েদ

‘গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’

হাই কোর্টের পূর্ণাঙ্গ রায় ‘গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে’

ভিসি কার্যালয়ে ফের তালা দিল শিক্ষার্থীরা, নতুন উপাচার্য অবরুদ্ধ

চুয়েট ভিসি কার্যালয়ে ফের তালা দিল শিক্ষার্থীরা, নতুন উপাচার্য অবরুদ্ধ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App