×

রাজনীতি

যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০২:০৭ পিএম

যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যারা

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের প্রক্রিয়া শেষ পর্যায়ে। দলীয় হাইকমান্ড সূত্রে জানা গেছে, যেকোনো সময়, এমনকি আজই নতুন কমিটি ঘোষণা হতে পারে। বিগত আন্দোলন-সংগ্রামে নেতৃত্ব দেওয়া ও ত্যাগী নেতাদের সমন্বয়ে সংগঠনকে আরও গতিশীল করতেই এ পুনর্গঠন প্রক্রিয়া চলছে।

‘সুপার ফাইভের’ বিদায়

বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাতে দলীয় চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে ছাত্রদলের বর্তমান শীর্ষ পাঁচ নেতার সঙ্গে বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির, সিনিয়র সহসভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুম এবং সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান।

বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক এক নেতা জানান, তারেক রহমান গোপন ব্যালটের মাধ্যমে নতুন নেতৃত্বের বিষয়ে বর্তমান নেতাদের মতামত ও সম্ভাব্য নাম সংগ্রহ করেন। পরে উৎসবমুখর পরিবেশে বর্তমান নেতৃত্বকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়।

সভাপতি পদে আলোচনায় যারা

২০২৪ সালের ১ মার্চ ছাত্রদলের বর্তমান কমিটি গঠিত হয়। চলতি বছরের মার্চে ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে। নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বিভিন্ন শিক্ষাবর্ষের একাধিক নেতা আলোচনায় রয়েছেন।

সভাপতি পদে ২০০৮-০৯ শিক্ষাবর্ষের খোরশেদ আলম সোহেল, মঞ্জুরুল আলম রিয়াদ, রিয়াদ রহমান, সাফি ইসলাম ও এজাজুল কবির রুয়েলের নাম আলোচনায় রয়েছে।

২০০৯-১০ শিক্ষাবর্ষের বর্তমান সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমানও সভাপতি পদের দৌড়ে জোরালো অবস্থানে রয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। একই শিক্ষাবর্ষের মমিনুল ইসলাম জিসান, মোস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ, শরীফ প্রধান শুভ ও ফারুক হোসেনের নামও আলোচনায় রয়েছে।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা

সাধারণ সম্পাদক পদে ২০১০-১১ শিক্ষাবর্ষের ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, তারিকুল ইসলাম তারিক, আনিসুর রহমান খন্দকার অনিক ও মাসুম বিল্লাহর নাম রয়েছে।

এ ছাড়া ২০১১-১২ শিক্ষাবর্ষের রাজু আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, মিনহাজ আহমেদ প্রিন্স এবং নাসির উদ্দীন শাওনের নামও আলোচনায় রয়েছে।

ত্যাগীরা মূল্যায়ন পাবেন: রিজভী

ছাত্রদলের নতুন কমিটি প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী  বলেন, সাংগঠনিক গতিশীলতা ধরে রাখতে নেতৃত্ব পরিবর্তন একটি স্বাভাবিক ও চলমান প্রক্রিয়া। নতুন কমিটিতে ত্যাগী নেতারা অবশ্যই মূল্যায়ন পাবেন।

দলীয় সূত্র বলছে, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সাংগঠনিক দক্ষতা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, রাজনৈতিক গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির সক্ষমতাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ পদে একাধিক নেতার নাম আলোচনায় থাকলেও শেষ মুহূর্তে তালিকায় পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে।

পদপ্রত্যাশীদের মধ্যে শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ ও তদবির চললেও চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছ থেকেই আসবে বলে দলীয় সূত্রে জানা গেছে। এ কারণে নতুন কমিটি নিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

দলীয় সূত্রের দাবি, আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতিতে ছাত্রদলকে আরও সক্রিয় করতেই নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনকে ঢেলে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বর্তমান প্রেক্ষাপটে ছাত্রদলের নেতৃত্ব নির্বাচন গুরুত্বপূর্ণ। রাজপথের আন্দোলনে দক্ষতার পাশাপাশি পরিবর্তিত পরিস্থিতিতে বুদ্ধিবৃত্তিক ও গঠনমূলক রাজনীতিতে ভূমিকা রাখতে সক্ষম, শিক্ষিত ও গ্রহণযোগ্য নেতৃত্ব সংগঠনের জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

ডারউইন টেস্টে বাংলাদেশের যত রেকর্ড

বিএনপিকে আজকের অবস্থানে আনার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

বিএনপিকে আজকের অবস্থানে আনার মূল কারিগর খালেদা জিয়া: মির্জা ফখরুল

তৃতীয় দিন শেষেও বাংলাদেশ চালকের আসনে

ডারউইন টেস্ট তৃতীয় দিন শেষেও বাংলাদেশ চালকের আসনে

যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যারা

যেকোনো মুহূর্তে ছাত্রদলের নতুন কমিটি, আলোচনায় যারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App