×

রাজনীতি

ছয় দফা দাবিতে লংমার্চ, প্রস্তুতি বৈঠকে জামায়াতের শীর্ষ নেতারা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬, ১১:৩৪ পিএম

ছয় দফা দাবিতে লংমার্চ, প্রস্তুতি বৈঠকে জামায়াতের শীর্ষ নেতারা

ছবি : সংগৃহীত

গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এ উপলক্ষে প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। লংমার্চ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা দেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতা, জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৈঠকে ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত ১১ দলের লংমার্চ সফল করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। কর্মসূচি ঘিরে বিভিন্ন বিভাগের প্রস্তুতি, অংশগ্রহণকারীদের সমন্বয় এবং লংমার্চ বাস্তবায়নের নানা দিক নিয়ে নেতারা আলোচনা করেন।

আরও পড়ুন: কাল মন্ত্রিসভায় উঠছে পে স্কেল, বৃহস্পতিবারের মধ্যে প্রজ্ঞাপনের আভাস

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ৫ সেপ্টেম্বর সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে সমাবেশের মাধ্যমে লংমার্চ শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এতে লক্ষাধিক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে আলোচনা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে কর্মসূচিতে সম্পৃক্ত করে লংমার্চ সফল করার ওপর গুরুত্ব দেন নেতারা।

জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে, জনগণের ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। ছয় দফা দাবির মধ্যে গণভোটের গণরায় বাস্তবায়ন ও জুলাই গণহত্যার বিচারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি জ্বালানি ও সার সংকট নিরসন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসনের সর্বস্তরে দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে।

বৈঠকে ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এবং সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ ও মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: স্থানীয় সরকার বিভাগে বড় রদবদল, ২৭ জেলায় নতুন উপ-পরিচালক

এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অফিস সেক্রেটারি মাওলানা আ ফ ম আব্দুস সাত্তার, মোহাম্মদ জাহিদুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. কামাল হোসেন এমপি, ডা. ফখরুদ্দিন মানিক, মু. আতাউর রহমান সরকার, এনডিএফ নেতা ডা. মাহমুদ হোসেন, শিল্পী সাইফুল্লাহ মানছুর, ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ও ডা. জিএম ফারুকসহ সাহিত্য ও সাংস্কৃতিক বিভাগ, প্রচার, আইটি, চিকিৎসা বিভাগ এবং বিভিন্ন বিভাগের দায়িত্বশীলরা।

বৈঠকে নেতারা বলেন, জনগণের ন্যায্য অধিকার ও দাবি আদায়ে শান্তিপূর্ণভাবে গণসম্পৃক্ততা বাড়াতে হবে। এ লক্ষ্যে ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত লংমার্চে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ সময় দেশবাসীর প্রতি আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে অংশ নেওয়া এবং জনগণের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানানো হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

বাঘায় নবজাতকের মৃত্যু, ভিডিও ধারণে বাধার অভিযোগ

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

চোর সন্দেহে নির্যাতন, অতঃপর...

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

যে গ্রামে মানুষের ঘুম ভাঙে পাখির কিচিরমিচির ডাকে

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

কুয়াকাটায় জেলের জালে বিরল ‘স্লেন্ডার সানফিশ’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App